চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহবুবুল হক শাকিলের সংক্ষিপ্ত জীবন পরিচিতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

কবি, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী ও ছাত্ররাজনীতির জনপ্রিয় মুখ মাহবুবুল হক শাকিলের বাড়ি ময়মনসিংহ। শহরের বাঘমারা এলাকায় তার বেড়ে ওঠা। জন্ম টাঙ্গাইলে নানার বাড়িতে ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর।

ছোটবেলা থেকেই রাজনীতির সাথে পরিচয়। শৈশবেই আইনজীবী বাবা মো. জহিরুল হককে সক্রিয় রাজনীতিতে দেখেছেন। সৈয়দ নজরুল ইসলামের প্রিয় শিষ্যদের একজন জহিরুল হক এখন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি।

শাকিলের মা স্কুল শিক্ষক নুরুন নাহার খান সন্তানের মননশীলতা গড়ে তোলার ব্যাপারে ছিলেন যত্নশীল। তার প্রত্যক্ষ ও পরোক্ষ নজরদারিতে বেড়ে ওঠা শাকিলের ব্যক্তিত্বে তাই এসময়ের রাজনীতিকদের মধ্যে বিরলতম গুণ শিল্পরসিকতা যুক্ত হয়েছিলো।

যা তাকে কবি, সাহিত্যিক ও শিল্পী মহলের ‘শেষ ভরসায়’ পরিণত করেছিলো। কবিতা তিনি ছোটবেলা থেকেই লিখতেন। কিন্তু সেসব লালন করতেন গোপনে। রাজনীতির কবিতাই তাকে টেনেছে আশৈশব। আওয়ামী লীগ পরিবারের সন্তান হলেও স্কুল জীবন তাঁকে টেনেছিল প্রগতিশীল ছাত্র আন্দোলনে। রাজনীতির হাতেখড়ি ছাত্র ইউনিয়নে।

ময়মনসিংহ জিলা স্কুলের মেধাবী ছাত্র মাহবুবুল হক শাকিল ১৯৮৪ সালে এসএসসি পাশ করেন। আনন্দ মোহন কলেজে ভর্তি হবার পর যোগ দেন বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগে। তখন থেকে রাজনীতিই তার ধ্যান জ্ঞান। ১৯৮৬ সালে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে সমাজবিজ্ঞানে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর শেষ করেন। বাবার তাড়নায় একসময় এলএলবি পরীক্ষায়ও বসতে হয় তাকে। পাশও করেছিলেন, যদিও কখনো আইন ব্যবসায় নামেন নি।

স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের উত্তাল সেই সময়ে মাহবুবুল হক শাকিল খুব দ্রুতই নেতৃত্বগুণে ছাত্রলীগের প্রথমসারির নেতাদের চোখে পড়েন।

Reneta

একে একে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, সাংগঠনিক সম্পাদক এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ছিল তার নিবিড় যোগাযোগ ও সম্পর্ক।

২০০০ সালে আইনজীবী নিলুফার আনজুম পপির সাথে তার বিয়ে হয়। শাকিল-পপি দম্পতির একমাত্র সন্তান জাকিয়া রুবাবা মৌপি। শাকিলের একমাত্র সহোদর নাইমুল হক বাবু পেশায় সাংবাদিক।

২০০২ সালে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই-এর শুরুর যাত্রা থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জড়িত ছিলেন শাকিল।

ছাত্ররাজনীতি করার সময় থেকেই বক্তৃতা-বিবৃতি ও প্রেস রিলিজ তৈরির কাজ নিজ উদ্যোগেই করতেন। ছাত্ররাজনীতি শেষ করে দলীয় নেত্রীর পাশে নানাবিধ লেখালেখির কাজে নিজেকে নিয়োজিত করেন। ২০০১-২০০৬ সালের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রেস সহকারীর দায়িত্বও পালন করেন তিনি।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে মাহবুবুল হক শাকিলকে উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেন এবং পরে যুগ্ম-সচিবের মর্যাদায় বিশেষ সহকারী (মিডিয়া) হিসেবে নিয়োগ দেন।

শেখ হাসিনা ২০১৪ সালে পুনরায় সরকারের দায়িত্ব নেওয়ার পরে মাহবুবুল হক শাকিলকে অতিরিক্ত সচিবের মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিষ্ঠা ও বিশ্বাসের সাথে তিনি এই দায়িত্ব পালন করেন।

শিল্পরসে জারিত রাজনৈতিক ব্যক্তিত্ব মাহবুবুল হক শাকিলের রয়েছে তিনটি কাব্যগ্রন্থ- খেরোখাতার পাতা থেকে (২০১৫, অন্বেষা প্রকাশন), মন খারাপের গাড়ি (২০১৬, অন্বেষা প্রকাশন) এবং জলে খুঁজি ধাতব মুদ্রা (২০১৭, অন্বেষা প্রকাশন)।

২০১৬ সালে পাঞ্জেরী বুক শপ-পিবিএস থেকে বের হয় শাকিলের কবিতা আবৃত্তির সিডি ‘রাতের এপিটাফ’। অবশ্য শাকিলের মৃত্যুর পরে ২০ ডিসেম্বর এর মোড়ক উন্মোচিত হয়।

এছাড়া শাকিলের একমাত্র ‘ফেরা না ফেরার গল্প’ শিরোনামে একটি ছোটগল্পের সংকলন ২০১৭ সালে প্রকাশ করে অন্যপ্রকাশ প্রকাশনী সংস্থা।

বর্ণময় ও ব্যস্ততম রাজনৈতিক জীবনে মাহবুবুল হক শাকিল ভারত, জাপান, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, জার্মানি, কানাডা, সুইজারল্যান্ডসহ এশিয়া, আমেরিকা ও ইউরোপের অধিকাংশ দেশ সরকারি ও ব্যক্তিগত প্রয়োজনে সফর করেছেন।

২০১৬ সালের ৬ ডিসেম্বর আকস্মিক মৃত্যুর পরে মাহবুবুল হক শাকিলকে তার শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ শহরের ভাটিকাশর মসজিদের পাশের কবরস্থানে ৭ ডিসেম্বর সমাহিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাহবুবুল হক শাকিল
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT