চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহবুবুল হক শাকিলের শরীরে আঘাতের চিহ্ন নেই, হৃদপিণ্ড অস্বাভাবিক বড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি এবং কবি ও লেখক মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ হয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, শরীরে আঘাতের চিহ্ন নেই। হৃদপিণ্ড স্বাভাবিকের চেয়ে কিছুটা বড়। মৃত্যুর কারণ অনুসন্ধানে ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হবে সিআইডির রাসায়নিক ল্যাবে।

ছাত্রলীগের সাবেক নেতা শাকিলের মৃত্যুর কারণ জানতে কয়েকদিন সময় লাগবে জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারি অধ্যাপক ডা. সোহেল মাহমুদ। তিনি বলেছেন, ভিসেরা পরীক্ষার পর ময়নাতদন্তের রিপোর্টসহ পাপ্ত সব তথ্য পর্যালোচনা করে চূড়ান্ত মতামত প্রকাশ করা হবে।

শাকিলের হৃদপিণ্ডের আকার বড় হওয়া প্রসঙ্গে ঢামেকের এই ফরেনসিক বিশেষজ্ঞ বলেন, হৃদপিণ্ডের আকার বিভিন্ন কারণে বড় হতে পারে। সব পরীক্ষার পর মূল কারণ জানা যাবে।

shakil_forensic
ফরেনসিক বিশেষজ্ঞ ডা. সোহেল মাহমুদ

বুধবার সকাল ৭.৫০ টায় রাজধানীর বারডেম হাসপাতাল থেকে একটি ফ্রিজারভ্যানে শাকিলের মরদেহ ঢাকা মেডিকেলে নেয়া হয়। এরপর  সকাল পৌনে ৯টার দিকে ঢামেক মর্গে তার ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়।

শাকিলের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় বলে জানায় হাসপাতালের ফরেনসিক বিভাগ।

মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ওই হোটেলের ম্যানেজারসহ সন্দেহভাজন ৭ জনকে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে মাহবুবুল হক শাকিলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৪৮। তিনি স্ত্রী, এক কন্যা, মা-বাবা এবং এক ভাই ছাড়াও রাজনৈতিক অঙ্গনে অনেক অনুসারী এবং সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাকিলের প্রথম নামাজে জানাযা হবে বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর তাকে নেয়া হবে ময়মনসিংহ শহরে তার বাড়িতে। সেখানে  সন্ধ্যায় জানাযার পর তাকে দাফন করা হবে।

ট্যাগ: মাহবুবুল হক শাকিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোণঠাসা বার্সেলোনার বিশাল জয়

পরবর্তী

মুফতি হান্নানসহ তিন জনের মৃত্যুদণ্ড বহাল

পরবর্তী

মুফতি হান্নানসহ তিন জনের মৃত্যুদণ্ড বহাল

উদ্ধত আচরণে সাকিবের জরিমানা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT