চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাহফুজ আনামের বিরুদ্ধে সরকার নয় সংক্ষুব্ধ ব্যক্তিরাই মামলা করেছে’

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৬:৫৩ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এক এগারোর সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের ভূমিকা নিয়ে মন্তব্য করে তিনি বলেছেন, কোনো সম্পাদকের ব্যাপারে আলোচনা-সমালোচনা মানে এই নয় যে, সরকার গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করছে।

সম্প্রতি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আইএফজে, হিউম্যান রাইটস্ ওয়াচের প্রতিবেদনগুলো নিয়ে সরকারের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, বাংলাদেশের নানা বিষয় নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা সত্য আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিত বিবৃতি দিচ্ছে।

হাসানুল হক ইনু বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক চোখা নীতি গ্রহণ করে নিয়েছে। মাঝে মাঝে মনে হয়, অ্যামনেস্টি অপরাধীদের পক্ষে উকালতির পথ বেছে নিয়েছে। আন্তর্জাতিক সংস্থা যা ইচ্ছা তাই বলতে থাকবে, খন্ডিত তথ্য প্রকাশ করবে, আর সেটা আমাদের হজম করতে হবে। তারা গণতন্ত্র গেল গেল বলে চিৎকার করবে সেটা আমরা মেনে নিতে পারি না।’

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যমের স্বাধীনতায় নিয়ন্ত্রণ আরোপের কোনো নীতি সরকারের নেই।

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার সংবাদপত্র বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য বিজ্ঞাপনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে না, করছেও না। সে সুযোগ সরকারের নাই, সরকারি বিজ্ঞাপন সবাই পাচ্ছে। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলো কোথায় কীভাবে তাদের বিজ্ঞাপন প্রচার করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার।’

তিনি আরো বলেন, ‘প্রথম আলো এবং ডেইলি স্টারের সঙ্গে সরকার বৈরিতা করছে এমন কথা ঠিক নয়। তার প্রমাণ হলো এই দুটি পত্রিকার বিভিন্ন অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমপি ও মন্ত্রী নিয়মিত উপস্থিত থাকেন।’

Reneta

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মাহফুজ আনামের বিরুদ্ধে সরকার নয় সংক্ষুব্ধ ব্যক্তিরাই মামলা দায়ের করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীহাসানুল হক ইনু
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT