বাংলাদেশ

মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা জারি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমের মধ্যে মানুষজনের মুখে মাস্ক, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, চ্যানেল আই অনলাইন সংবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বিধিনিষেধ শিথিলের মধ্যে জনসাধারণের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে।

তথ্য অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়, আজ রাত ১২টা থেকে ২৩ জুলাই সকাল ৬.০০টা পর্যন্ত পূর্বের আরোপিত বিধি-নিষেধ শিথিল করা থাকলেও করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধকল্পে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন: বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।

বিষয়:করোনাতথ্য অধিদপ্তরস্বাস্থ্যবিধি মানা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…