চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর ‘ডাবল হ্যাটট্রিকে’ ম্লান নাফীসের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ওভারে অগ্রণী ব্যাংকের দরকার ছিল ১৩ রান। হাতে ৪ উইকেট। আগের তিন ওভারে ৩৩ রান তুলে জয়ের আশা বেশ ভালভাবেই টিকিয়ে রেখেছিলেন ধীমান ঘোষ ও আব্দুর রাজ্জাক। কিন্তু মাশরাফী তো ছিলেন। যার হাত ধরে শেষপর্যন্ত সম্ভাবনার পথ ঘুরে গেল আবাহনীর দিকে। ওই ওভারে টানা চার বলে চার উইকেট নিয়ে ‘ডাবল হ্যাটট্রিক’কে ম্যাচ জিতিয়েছেন ম্যাশ।

ইনিংসে আগে দুই উইকেট নেয়া মাশরাফী যেন সব রোমাঞ্চ জমিয়ে রেখেছিলেন। শেষ ওভারের প্রথম বলে রাজ্জাক সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন ধীমানকে। পরে মাশরাফী টানা চার উইকেট। তাতে এক বল আগেই ২৭৯ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। হারের শঙ্কা কাটিয়ে ১১ রানে জয় পায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী লিমিটেড।

সংক্ষিপ্ত স্কোর: আবাহনী-২৯০/৬, অগ্রণী ব্যাংক-২৭৯/১০

লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফীর এটি প্রথম হ্যাটট্রিক, সেটাই টেনে নিলেন ডাবলে। ৯.৫ ওভার বল করে ৪৪ রানে মোট ৬ উইকেট নিয়েছেন টাইগার পেসার।

আগের ম্যাচে ৯৯ রানের ইনিংস খেলেও দলের হার দেখেছিলেন অগ্রণী ব্যাংকের ওপেনার শাহরিয়ার নাফীস। মঙ্গলবার ফতুল্লায় সেঞ্চুরির আগে ভুল করেননি এ বাঁহাতি। খেলেছেন ১২১ রানের দুর্দান্ত ইনিংস। তবে এদিনও হার দেখলেন। ১১৯ বলে ১২১ রান করে সানজামুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাফীস। ১৩টি চারের সঙ্গে ছিল তিনটি ছয়ের মার।

পরের ওভারেই মাশরাফী ফেরান জাহিদ জাভেদকে (২)। পরপর দুই ওভারে দুই উইকেট তুলে হারের শঙ্কা থেকে দলকে কক্ষপথে আনেন মাশরাফী। শেষ ওভারে ধীমান, রাজ্জাক, শফিউল ও ফজলে রাব্বির উইকেট তুলে নেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর ১৩৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে আবাহনী। ১২৩ বলের ইনিংসে ছিল ১১টি চার ও তিনটি ছক্কা। এটিই শান্তর ক্যারিয়ারসেরা ইনিংস।

মোহাম্মদ মিঠুনের ব্যাটে আসে ৪৬ রান। ২৫ রান করেন অধিনায়ক নাসির হোসেন।

আল-আমিন হোসেন ও সালমান হোসেন নেন দুটি করে উইকেট। আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলাম নিয়েছেন একটি করে।

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগমাশরাফীমাশরাফী বিন মোর্ত্তজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন-পুরনোর মেলবন্ধনে ওমানে সাফল্যের আশা

পরবর্তী

এএফসি কাপে নিউ রেডিয়েন্ট পরীক্ষা আবাহনীর

পরবর্তী
ফাইল ছবি

এএফসি কাপে নিউ রেডিয়েন্ট পরীক্ষা আবাহনীর

দুই প্রাইমের লড়াই

দুই ‘নো বলে’ দোলেশ্বরকে ডোবালেন মামুন

সর্বশেষ

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT