চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফিদের সম্ভাবনা দেখছেন টিম টাইগ্রেস

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:২৮ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৭
স্পোর্টস
A A
নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল নিয়ে এবারের আসরে গেছে বাংলাদেশ

নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল নিয়ে এবারের আসরে গেছে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভিন্ন ভিন্ন সময়ের তিন অধিনায়ক রুমানা আহমেদ, জাহানারা আলম এবং সালমা খাতুনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগার দলের সেমিফাইনালের সম্ভাবনা দেখছেন খুব ভালোভাবেই। মাশরাফিদের সম্ভাবনা নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন এই তিন সাবেক-বর্তমান টাইগ্রেস অধিনায়ক। জানিয়েছেন প্রত্যাশা ও স্বপ্নের কথা।

ওভালে কয়েকঘণ্টা পরই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মাশরাফিবাহিনীর প্রতিপক্ষ ইংল্যান্ড। গ্রুপে পরের দুই ম্যাচ বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। কাগজে-কলমে যেটি গ্রুপ অব ডেথ! শক্তিশালী গ্রুপ সঙ্গীদের ভিরে বাংলাদেশ কেমন করবে, এই আলোচনা সর্বত্র। ক্রিকেট বিশ্লেষকরাও মনে করছেন সেমিফাইনাল খেলা অসম্ভব নয়। টাইগ্রেসরাও সেটাই ভাবছেন।

কেউ কারো জন্য বসে নেই: রুমানা
‘এই টুর্নামেন্টে সেমিফাইনালে বাংলাদেশকে দেখতে চাই। অন্যান্য টিমেরও খেলা দেখে থাকি বা দেখেছি, বাংলাদেশের সিনিয়ররা যেমন করছে জুনিয়ররা তাল ঠিক রাখছে। কেউ কারো জন্য বসে নেই। এমন কেউ নেই সিনিয়র হয়ে গেছে, ঠিকমত খেলতে পারছে না। আবার এমনটাও নেই যে জুনিয়র বলে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। আমরা দেখলাম যে, মিরাজ ঢুকেই অসাধারণ খেলল। সৈকত তো নিজেকে প্রমাণই করে ফেলেছে। সিনিয়র-জুনিয়র মিলে দলটা অনেক শক্তিশালী অন্য টিমের তুলনায়। এই বাংলাদেশ দল নিয়ে পেছনের কথা বলার এখন কিছু নেই। সময় এখন সামনের কথা বলার। ওয়ানডে টেবিলে আমরা এখন ছয়ে। বাংলাদেশ দলকে আমরা আরো উপরে দেখতে চাই। বাংলাদেশ যেহেতু উপরে যাচ্ছে সামনে দেখবেন আরো উপরে যাবে। কারণ তাদের কনফিডেন্স লেভেল অনেক হাই। আমার পক্ষ থেকে শুভকামনা থাকছে দলের সবার জন্য।’

বাংলাদেশ এখন আত্মবিশ্বাসী একটি দল: জাহানারা
‘এবার আমরা টেবিলের ছয়ে উঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি। এটা একটা ইতিবাচক দিক বাংলাদেশ দলের জন্য। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে উঠতি যারা আছে, তারা ভাল করছে। আমাদের এখন যে কম্বিনেশন, সেটা যেকোনো সময়ের চেয়ে ভাল। ঠিকভাবে খেলতে পারলে আমি তো স্বপ্ন দেখি অনেক দূর যাবে বাংলাদেশ। গত দুই-তিন বছরে বাংলাদেশ দল যে অনেক উন্নতি করেছে, সেটির ছাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখতে পারলে সেমিফাইনাল খেলা কঠিন হবে না।’

Reneta

সাকিবকে ভালো বোলিং করতে হবে: সালমা
‘সবচেয়ে বড় কথা হল বাংলাদেশ এখন খুব ভাল পারফরম্যান্স করছে। এটা ধরে রাখতে পারলে এবং ম্যাচে ধারাবাহিকভাবে প্রয়োগ করতে পারলে তো সেমিফাইনাল খেলার আশা করতেই পারি। এই গ্রুপ খেকে উতরে যাওয়া খুব কঠিন মনে হয় না। গত দুবছর যেরকম পারফরম্যান্স আমাদের দলের তাতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারানো অতটা কঠিন হওয়ার কথা নয়। তামিম, রিয়াদের সাথে সাব্বির, সৈকত সাপোর্ট করে গেলে সেমিফাইনাল খেলা অসম্ভব নয়। মোস্তাফিজ, রুবেল খুব ভালো বোলিং করছে। বোলিংয়ে কিন্তু কেউ খারাপ করছে না। তবে হ্যাঁ, ভালো ফলাফল পেতে হলে সাকিবের ভালো বোলিং করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT