চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়া প্রবাসীদের বিপদে ডাব্লিউবিও’র উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৭
অর্থনীতি
A A

মালয়েশিয়াতে ‘স্মরণকালের ভয়াবহ ধরপাকড়ের’ শিকার হাজার হাজার অসহায় বাংলাদেশীদের সীমাহীন দুঃখ-দুর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)।

আন্তঃমহাদেশীয় এই সংস্থার সভাপতি কাজী এনায়েত উল্লাহ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিপদগ্রস্ত বাংলাদেশীরা যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং সম্ভাব্য গ্রেফতারের ভয়ে যারা বনে-জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন তাদের পাশে দাঁড়াতে সবার আগে বাংলাদেশ সরকারকেই এগিয়ে আসতে হবে।

“ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও) মনে করে, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে যেহেতু বছরে পর বছর ধরে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং লাখ লাখ বাংলাদেশী দক্ষ-অদক্ষ কর্মীদের কঠোর পরিশ্রমে যেহেতু গড়ে উঠেছে আধুনিক মালয়েশিয়া, তাই চলমান এই সংকটকালে সরকারী-বেসরকারী পর্যায়ে আমাদের বসে থাকার সুযোগ নেই।”

“ইতিমধ্যে গত ক’দিনে সহস্রাধিক বাংলাদেশী গ্রেফতার হয়েছেন এবং আরো হাজার হাজার বাংলাদেশী যে কোন মুহূর্তে গ্রেফতারের ঝুঁকিতে আছেন।” উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সক্রিয় ভূমিকা রাখা হলে বিপদগ্রস্ত হাজার হাজার বাংলাদেশীর দুর্দশা লাঘব এখনো সম্ভব।

“দুই দেশের মধ্যকার আলোচনার ভিত্তিতে সমস্যার একটি গ্রহনযোগ্য সমাধানে আসা যেতে পারে। কেননা ভিক্টিম বাংলাদেশীদের অধিকাংশেরই একসময় বৈধ কাগজপত্র থাকলেও সময়ের পরিক্রমায় বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা আজ চরম অনিশ্চয়তার মুখোমুখি।” 

ডাব্লিউবিও গ্রেফতার হওয়া বাংলাদেশিদের আশু মুক্তি এবং কাগজপত্র বিহীন সকল বাংলাদেশিদের সহজশর্তে বৈধ করে নেবার দাবিতে প্যারিসের মালয়েশিয়ান দূতাবাসে জরুরি ভিত্তিতে বিশেষ স্মারকলিপি প্রদানের উদ্যোগ নিচ্ছে বলেও জানানো হয়।

Reneta

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছর নভেম্বরে কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশীদের বিশ্বসম্মেলন ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ডাব্লিউবিও। ওই সামিটে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া সরকারের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী দাতো সেরি নাজরি বিন আবদুল আজিজ। সামিট পরিবর্তী সময়ে মালয়েশিয়া সরকারের একাধিক মন্ত্রণালয়ের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-মালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT