চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় বায়ুদূষণে অর্ধশতাধিক শিশু অসুস্থ, বন্ধ ৪০০ স্কুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ২৫, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মালয়েশিয়া-বায়ুদূষণ-অসুস্থ শিশু-স্কুল বন্ধ

বায়ুদূষণের কারণে ৭৫ জন শিশু অসুস্থ হয়ে পড়ার ঘটনায় মালয়েশিয়ার জোহর প্রদেশের ৪শ’র বেশি স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

বিবিসি জানিয়েছে, বন্ধ ঘোষিত স্কুলগুলো জোহরের পাসির গুদাং শিল্পাঞ্চল ও এর আশপাশে অবস্থিত। সাম্প্রতিক বায়ুদূষণ পরিস্থিতি প্রদেশটিতে কেমন আঘাত হেনেছে তা অনুসন্ধান করছে।

তাই আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

জোহরের মুখ্যমন্ত্রী ডা. সাহরুদ্দিন জামাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পাসির গুদাংয়ের ১৫টি স্কুলের ৭৫ জন শিক্ষার্থী তাদের শ্বাসকষ্ট হচ্ছে জানানোর কিছুক্ষণের মধ্যে বমি করতে শুরু করলে তাদেরকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই অসুস্থতার কারণ স্পষ্ট নয় বলে আগে জানালেও পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ধারণা করা হচ্ছে আকস্মিক বায়ুদূষণের কারণে এ অবস্থা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, সাময়িকভাবে বন্ধ ঘোষিত স্কুলগুলোর মধ্যে শতাধিক সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ৩শ’র মতো বেসরকারি কিন্ডারগার্টেন রয়েছে।

Reneta

এ ঘটনার পেছনে জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, আগে একবার এ ধরনের ঘটনা ঘটার পর আবারও এমন কিছু হওয়ার কথা ছিল না। তারপরও হয়েছে, যা মেনে নেয়া যাচ্ছে না।

গত মার্চেও এ এলাকায় বেআইনিভাবে কিম কিম নদীতে ৪০ টন রাসায়নিক বর্জ্য ঢালার কারণে পানি দূষিত হয়ে সেখান থেকে বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়েছিল। ওই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করে প্রায় ৪ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছিল সে সময়। তাদের বেশিরভাগই ছিল শিশু।

মার্চের অসুস্থতার লক্ষণও অনেকটা একই রকম ছিল: শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বমি।মালয়েশিয়া-বায়ুদূষণ-অসুস্থ শিশু-স্কুল বন্ধ

নদীতে ফেলা রাসায়নিক বর্জ্য বিশ্লেষণ করে অন্তত ১৫ রকম রাসায়নিক শনাক্ত করেছিল ফায়ার অ্যান্ড রেসকিউ বাহিনীর বিশেষজ্ঞ দল। এর মধ্যে বর্ণহীন এবং অতি বিষাক্ত হাইড্রোজেন সায়ানাইডও ছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে পরে মালয়েশিয়া সরকার দুই মালয়েশীয় এবং এক সিঙ্গাপুরি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল।

অবশ্য ডা. সাহরুদ্দিনের দাবি দু’টো ঘটনার মধ্যে কোনো সম্পৃক্ততা নেই।

দ্য মালয় মেইলকে ডা. সাহরুদ্দিন বলেছেন, ‘কিম কিম নদীর সব রাসায়নিক বর্জ্য পরিষ্কার করে ফেলা হয়েছে। সাম্প্রতিক ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: অ্যাপালাচি স্কুলে বন্দুক হামলাকারী কোল্ট গ্রে-র বাবা কলিন গ্রে।

জর্জিয়ায় স্কুলে বন্দুক হামলায় ছেলের যাবজ্জীবন, বাবার ১৫ বছরের কারাদণ্ড

জুলাই ৩১, ২০২৬

‘অ্যাড মানি’ সুবিধার নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক

জুলাই ৩১, ২০২৬

১৬ বছরে মাছরাঙা টেলিভিশন

জুলাই ৩১, ২০২৬
ঢাকায় রিকশা ও অটোবাইক চলাচল, গাছের ছায়ায় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঝলমলে রোদ, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম

জুলাই ৩১, ২০২৬

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT