চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধের আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
অর্থনীতি
A A

দশ রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমিক না নেয়ার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সতর্কবার্তা বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ভবিষ্যতে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

বলছেন, বৈদেশিক মুদ্রা আয়ে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। তবে এ ধরনের কোনো ক্ষতি হবে না বলে মনে করছে সরকার।

বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বড় বাজার মালয়েশিয়া। দেশটিতে প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়। ২০১৬ সালে জি-টু-জি প্লাস পদ্ধতির মাধ্যমে ১০টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির দায়িত্ব দেয়া হয়।

তবে এ প্রক্রিয়া শুরুর পরই সিন্ডিকেট করে বাড়তি টাকা নেয়ার অভিযোগ ওঠে এজেন্সিগুলোর বিরুদ্ধে। মালয়েশিয়া সরকারের তদন্তে বেরিয়ে আসে, গত কয়েক বছরে সিন্ডিকেটটি সেদেশে যাওয়া ১ লাখ ৭৯ হাজার ৩শ ৩০ জন শ্রমিকের কাছ থেকে কমপক্ষে ৪ হাজার ৭শ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

একুশে আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে চিঠি দিয়ে মালয়েশিয়া সরকার জানায়, বিদ্যমান জি-টু-জি প্লাস পদ্ধতিতে আর শ্রমিক নেবে না তারা।

অর্থনীতিবিদরা বলছেন, মালয়েশিয়ার এ ধরনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিদেশে শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন।

Reneta

তবে অভিযুক্ত সিন্ডিকেট মালয়েশিয়ার বলে দাবি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানান, অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, সমস্যার সমাধান ও ভবিষ্যতে কোন প্রক্রিয়ায় শ্রমিক পাঠানো হবে তা জানতে শিগগিরই মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করা হবে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনশক্তি রপ্তানিমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT