চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার কারাগা‌রে এক হাজার বাংলাদেশী শিশুর লেখাপড়ার ব্যবস্থা

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৩:২৩ পূর্বাহ্ন ১৭, এপ্রিল ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

২০১৪ সালে মালয়েশিয়ার সাগরে বাংলাদেশী মালিকানাধীন একটি জাহাজ থেকে উদ্ধার করা হয় ১ হাজারেরও বাংলাদেশী শিশুকে। ওই শিশুদের বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হচ্ছিল। তাদের লেখাপড়ার ব্যবস্থা করেছে মালয়েশিয়ার মানবাধিকার কমিশন।

সাগর পথে এত শিশু একসঙ্গে উদ্ধারের ঘটনা এর আগে খুব একটা হয়নি মালয়েশিয়ায়। অজ্ঞাত একটি ফোন থেকে এই পাচারের ঘটনা জানানো হয়েছিল মালয়েশিয়া পুলিশকে। উদ্ধারের পর জানা যায়, এদের প্রায় সবাই বাংলাদেশী শিশু। মালয়েশিয়ার মানবাধিকার কমিশন এ নিয়ে কথা বলতে চাননি কারণ এখনো গোয়েন্দা সংস্থাগুলো শিশু পাচারের ঘটনাটির তদন্ত চালাচ্ছে। তবে বলেছে, মামা, চাচা আর খালা পরিচয়ে অভিভাবক সেজে ওই শিশুদের পাচার করা হচ্ছিল।

মালয়েশিয়ার মানবাধিকার কমিশনের কমিশনার জেমস দেভ নাগাম বলেন, অধিকাংশ শিশুই বাংলাদেশী। এদের মধ্যে স্কুল শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। অবাক করা বিষয় হচ্ছে, শিশুগুলোর অভিভাবক সেজে যারা এসেছি‌লেন তারা কেউই শিশুটির মা, বাবা বা ভাই নন। এমনকি পরিবারের সদস্যও না। বিশেষ উদ্দেশ্য নিয়েই এদের পাচার করা হয়েছিলো।

মানবাধিকার কমিশনের উদ্যোগে এসব শিশুর শিক্ষা নিশ্চিত করছে কারা কর্তৃপক্ষ।

কমিশনার বলেন, “স্বীকার করছি এসব শিশু পাচারের সাথে অবশ্যই মালয়েশিয়ান কোনো চক্র জড়িত। আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। মানবাধিকার কমিশনের অনুরোধে তাদের শিক্ষা নিশ্চিত করা হয়েছে। নির্দিষ্ট সময় অব্দি শিক্ষা নেওয়ার পর তারা বিশেষ সুযোগে এই দেশে কাজ করতে পারবে।”

তবে এই শিশুদের বাংলাদেশে কবে নাগাদ ফেরত পাঠানো হবে এবং এ বিষ‌য়ে মালয়েশিয়া কোনো উদ্যোগ নিয়েছে কিনা তা জানাতে অপরাগতা প্রকাশ করেন মালয়েশিয়া মানবাধিকার কমিশনের  কমিশনার।

Reneta

এত বড় পাচারের ঘটনা কিভাবে হলো সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে নানা গোয়েন্দা সংস্থা। সে ব্যাপারেও বিস্তারিত তথ্য জানাতে নিজের অসহায়ত্বের কথা জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এআই নির্ভরতায় ব্যাংকিং ও টেক দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঝড়

এপ্রিল ৫, ২০২৬

চার্চ নেতাদের সাথে ইস্টারের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

‘নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’, জানানো হবে ইউনেস্কোকেও’

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি তেল নিয়ে কমছেই না ভোগান্তি

এপ্রিল ৫, ২০২৬

মাকালু অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT