নর্থ কোরিয়ার ভেতরে থাকা মালয়েশিয়ানদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে নর্থ কোরিয়া। প্রতিক্রিয়ায় মালয়েশিয়াও সেখানে থাকা নর্থ কোরিয়ার কর্মকর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জানিয়েছে। তাদের বক্তব্য, এমনটাই করা উচিত ।
নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যামের মৃত্যুর ঘটনায় কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা জারি করেছেন তারা।
ন্যামের মৃত্যুর ঘটনায় মালয়েশিয়ার তদন্ত বিষয়ে নর্থ কোরিয়ার চলমান উত্তেজনার মধ্যেই এই নিষেধাজ্ঞার ঘটনা ঘটছে।
গত মাসে মালয়েশিয়াতেই নিহত হন নর্থ কোরিয়ার নেতার সৎভাই কিম জং ন্যাম। যদিও মালয়েশিয়া সরাসরি এজন্য নর্থ কোরিয়াকে দায়ী করেনি। তবে সন্দেহের তীর রয়েছে তাদের দিকেও।
শুরু থেকেই নর্থ কোরিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছেন। এবং মালয়েশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলছেন ভুলভাবে তদন্ত করার এবং শত্রুদের সঙ্গে সমঝোতা করার।
এরই মধ্যে মালয়েশিয়া ও নর্থ কোরিয়া এরই মধ্যে একে অন্যের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন।
গত ১৩ই ফেব্রুয়ারি ফ্লাইট ধরার জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক বিমানবন্দরে অপেক্ষা করার সময় বিষ দিয়ে হত্যা করা হয় ন্যামকে।
দুই নারী ন্যামের মুখে বিষ জাতীয় কিছু প্রয়োগ করে হত্যা করে। মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, অধিক মাত্রায় ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ প্রয়োগে মাত্র ১৫ থেকে ২০ মিনিটেই ন্যামের মৃত্যু হয়।







