চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়াতে সরকার পতনের দাবিতে আন্দোলন জোরদার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ পূর্বাহ্ন ৩০, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ঘুষ নেয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে লাখো মানুষের আন্দোলন দ্বিতীয় দিনে গড়িয়েছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকেও কুয়ালালামপুরের রাস্তায় নেমেছে হাজারো মালয়েশিয়ান অধিবাসী। আর হঠাৎ করে আন্দোলনে উপস্থিত হয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।

দেশটির প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে নাম না জানা বৈদেশিক দাতাদের কাছ থেকে প্রায় ৭’শ মিলিয়ন মার্কিন ডলার (৪৫৫মিলিয়ন পাউন্ড) ট্রান্সফার হওয়ায় খবরে ক্ষুদ্ধ হয়ে উঠেছে দেশটির জনগণ। কোথা থেকে বা কারা এই বিশাল অঙ্কের টাকা তাকে দিয়েছে তার জবাব চেয়ে, শুক্রবার শুরু হওয়া এই আন্দোলন শনিবার আরো জোরদার হয়েছে। আন্দোলন আরো দীর্ঘসময় চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

কিন্তু অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রী দাবি করছেন, ভিত্তিহীন এই আন্দোলন বিশ্বে মালয়েশিয়ার ভাবমূর্তি নষ্ট করছে। তিনি বলছেন, যারা আজকে ওই হলুদ কাপড় পড়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আন্দোলন করছে, তারা শুধু নিজেদের স্বার্থে বিশ্বের কাছে আমাদের সুনাম ক্ষুণ্ণ করছে।

এই আন্দোলনকে অযৌক্তিক বলে আন্দোলনরত জনগণকে বাধা দিচ্ছে মালয়েশিয়ান পুলিশ। পুলিশ প্রশাসন বলছে, শনিবার আন্দোলনে শুধু কয়েক হাজার শহরবাসী অংশ নিয়েছে। কিন্তু আন্দোলনে অংশ নেয়া সরকার বিরোধী গণতন্ত্রপন্থি দল দাবি করছে সরকার পতনের এই আন্দোলনে প্রায় ২ লাখ অধিবাসী অংশ নিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্দোলনমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তরুণদের সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে কাজ করছে ‘সেলফি ক্লাব’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গল্প বলার তাড়নায় জন্ম নিল ইমরানের ‘জ্বীনের বাচ্চা’!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT