বাংলাদেশ

মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের এক যুগে পদার্পণ

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও বক্তারা উপস্থিত, মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের শুভ সূচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও বক্তারা উপস্থিত, মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের শুভ সূচনা. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেলো মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের এক যুগে পদার্পণ উপলক্ষ্যে নানা অনুষ্ঠান। তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ প্রাঙ্গনে প্রতিষ্ঠানটির কর্মীরা দিবসটি উপলক্ষ্যে আনন্দে মেতে উঠেন।

আনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হনিফ বলেন: ব্যবসায়ীরসহ সকলের মিলিত চেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ নানা শ্রেণী-পেশার মানুুষ মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিঃ কে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ নিয়ে বিশ্বের দৃষ্টি ভঙ্গি পরিবর্তনের কথা তুলে ধরে তিনি বলেন: একটা সময় একজন মার্কিন সাংবাদিক বাংলাদেশ ঘুরের গিয়ে নিবন্ধন লিখেছিলেন ‘দুর্যোগ দুর্বিপাকের প্রাচুর্য’র দেশ-বাংলাদেশ’। একটা সময় পুরো বিশ্বের ধারণা ছিলো বাংলাদেশর অস্তিত্ব টিকিয়ে রাখাই কষ্টকর হয়ে দাড়াবে। ওই নিবন্ধন লেখার ৩০ পর এসে সেই সাংবাদিকই নিবন্ধন লিখেছেন ‘বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ’- এটাই বাংলাদেশের অর্জন।

এসময় নোয়াখালী-২ আসনে সংসদ সদস্য মোরশেদ আলম, মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটিডের চেয়ারম্যান জাহিদ করিম চৌধুরী এবং অন্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…