যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবু আর লাগুনা সৈকতে তাহসান তার নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। গানটির শিরোনাম ‘চলো না হারাই’। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন পি.জি., কানাডার অধিবাসী কিন্তু কাজ করেন হলিউডে।
কাইনেটিকের আমন্ত্রণে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান তাহসান। সেখানেই তার সঙ্গে পি.জি.র পরচয়। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে মিউজিক ভিডিওর নির্মাতা হিসাবে নাকি খ্যাঁতি রয়েছে তার। ‘চলো না হারাই’ গানের মিউজিক ভিডিওটি কাইনেটিকের উদ্যোগেই তৈরি হচ্ছে।
সংবাদ মাধ্যমকে তাহসান জানালেন, মঙ্গলবার মালিবু সৈকতে এবং বুধবার লাগুনা সৈকতে তারা শুটিং করেছেন। দারুণ লোকেশন। পয়লা বৈশাখ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হবে।
‘চলো না হারাই’ গানের কথা ও সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীত পরিচালনা করেছেন বিবেক।

ছবি : সংগৃহীত








