চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালালার উপর হামলাকারী ১০ জঙ্গির যাবজ্জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৩ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাঈ এর উপর ২০১২ সালে হামলার ঘটনায় ১০ তালেবান জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত।

বৃহস্পতিবার সোয়াতের সন্ত্রাসবিরোধী একটি আদালত রায় ঘোষণা করে।

কারাদণ্ড প্রাপ্তরা হলো: বিলাল, শত্তকত, সালমান, জাফর ইকবাল, জাফর আলি, ইরফান, ইজহার, আদনান, ইসরারুল্লাহ এবং ইকরাম। এরা সবাই ওই হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলো বলে আদালত জানি‌য়ে‌ছে।

শান্তিতে নোবেল পুরস্কারে ভূ‌ষিত মালালার ওপর ২০১২ সালে সোয়াতের মিনগোরার স্কুল থেকে ফেরার সময় বর্বরোচিত হামলা চালায় বন্দুকধারী সন্ত্রাসীরা। কিশোরী মালালা সেসময় জঙ্গিবাদের বিরুদ্ধে আর নারীশিক্ষার বিষয়ে কাজ করতেন। হামলার পরে বিশ্বব্যাপী আরো জনপ্রিয় হয়ে উঠেন তিনি।

তেহরিক ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করে। হামলার সময় মালালার বয়স ছিলো মাত্র ১৪ বছর। ওই হামলায় তিনি ছাড়াও আহত হয়েছিলেন তার দুই স্কুল সহপাঠী।

২০১৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তান সেনাবাহিনী গ্রেফতার করে টিটিপি’র ১০ জঙ্গীকে। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এনে এদের বিচার প্রক্রিয়া শুরু হয়। তবে মামলার প্রধান অভিযুক্ত আতাউল্লাহ খান ও এক নিরাপত্তাকর্মীকে সাজা প্রদান করা হয়নি বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত নিরাপত্তাকর্মী ওই স্কুলবাসের দায়িত্বে ছিলেন। তিনিই বন্দুকধারীদের বাসে উঠতে সহায়তা করেন।

Reneta

বর্তমানে ইংল্যা‌ন্ডের বার্মিংহামে বাস করছেন মালালা ইউসুফজাঈ। চার বছর পর হলেও হামলাকারীদের শাস্তি হওয়ায় মালালার আদিভূ‌মি সোয়াত উপত্যকার মানুষরা আনন্দিত।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT