চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড’, প্রথম বাংলাদেশি প্রিয়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
প্রিয়তা ইফতেখার

প্রিয়তা ইফতেখার

পর্যটনকে বিশ্বব্যাপী আরো জনপ্রিয় করতে ১৯৯১ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড’। প্রথমবারের মত এই প্রতিযোগিতার মূল আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের মেয়ে প্রিয়তা ইফতেখার। ‘দ্য ফ্ল্যাগ গার্ল’ বা ‘পতাকা বালিকা’ হিসেবে সামাজিক মাধ্যমে পরিচিত প্রিয়তা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্র‌্যান্ড এম্বাসেডর।

২০১৮ সালের ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড’ এর চূড়ান্ত আসর অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার মালাক্কাতে। প্রথমবারের মত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। বর্তমানে প্রিয়তা অবস্থান করছেন মালয়েশিয়ায় আসরের চূড়ান্ত প্রতিযোগিতায়। যেখানে আরও রয়েছে অষ্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড সহ সারা বিশ্ব থেকে আসা আরো প্রায় ৫০ জন প্রতিযোগি।

প্রিয়তার সেলফিতে বিভিন্ন দেশের প্রতিযোগি

মালাক্কায় আগামী ২৫ জুন আয়োজিত হবে ইন্টার্ভিউ এন্ড প্রেজেন্টেশন রাউন্ড। এ পর্বে নিজেদের জাতীয় পোষাক পরবেন প্রতিযোগীরা।

২৭ তারিখ আয়োজিত হবে ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড ২০১৮’ এর গ্র্যান্ড গালা রাউন্ড।

বিশ্বব্যাপী নারীদের ভ্রমণ আরও সহজ ও সুলভ করতে দীর্ঘদিন কাজ করে আসছেন প্রিয়তা ইফতেখার। একই সাথে তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্রান্ড এম্বাসেডর হিসেবেও কাজ করছেন। নাট্যকলায় পড়াশোনা করা প্রিয়তা ইফতেখার বলেন, ‘এত বড় একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে এতদূর আসতে পারা নিঃসন্দেহে আনন্দের। এখানে থাকা প্রবাসী বাঙালিরাও আমাকে সমর্থন জানাতে এসেছেন। আমি চাই আমাকে, বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে মেলে ধরতে।’

পর্যটন দেশগুলোকে আরো বেশি পরিচিত ও ভ্রমণ পিপাসুদের কাছে ছড়িয়ে দিতে ২৭ বছরের এই প্রতিযোগিতাতে নিজ দেশের সৌন্দর্য, সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরা প্রতিযোগীদের লক্ষ।

ইংল্যান্ড ভিত্তিক ভ্রমণ সংস্থা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের উদ্যোগে আড়ম্বরপূর্ণ প্রতিযোগিতাটি হতে চলেছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বালিঘর’-এর আগেই কলকাতার নতুন ছবিতে শুভ

পরবর্তী

পনেরো হাজার টাকায় মেলে এক লাখ ‘রুপি’

পরবর্তী

পনেরো হাজার টাকায় মেলে এক লাখ ‘রুপি’

জুবায়ের হত্যা মামলা

জুবায়ের হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT