চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে মিমের রোমান্টিক অবকাশ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

নতুন বছরের প্রথম সপ্তাহেই (৪ জানুয়ারি) বিয়ে সম্পন্ন হয়েছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। এরপরেই যাওয়ার কথা ছিলো মধুচন্দ্রিমায়। কিন্তু পরিবারের বেশ কয়েকজন করোনাক্রান্ত হওয়ায় সেসময় তা স্থগিত করেন!

বিয়ের প্রায় দেড় মাস পর (১৫ ফেব্রুয়ারি) বরকে নিয়ে মিম ছুটলেন মধুচন্দ্রিমার উদ্দেশে! স্থান হিসেবে বেছে নিলেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ!

ভ্রমণের জন্য মালদ্বীপ পর্যটকদের কাছে এমনিতেই স্বর্গ হিসেবে পরিচিত। পরিষ্কার নীল জলরাশি, সাদা বালুর সৈকত দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে। সেখানেই একটি দুর্দান্ত রিসোর্টে উঠেছেন চিত্রনায়িকা মিম ও তার স্বামী সনি পোদ্দার। কাটাচ্ছেন রোমান্টিক অবকাশ!

নিরিবিলি দ্বীপে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়মিত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন মিম। যা ভক্ত অনুরাগীরা ভীষণ রকম পছন্দ করছেন।  সর্বশেষ শুক্রবার দুপুরেও বেশকিছু ছবি শেয়ার করেছেন মিম।

ধুমধাম আয়োজনে গত ৪ জানুয়ারি সিঁথিতে সিঁদুর পরেন ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমার এই নায়িকা। সনাতন ধর্মরীতি মেনেই বিয়ে হয় মিমের। শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও দুই পরিবারের ঘনিষ্ঠজনরা বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পান।

মিমের স্বামী সনি পোদ্দার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তার বাড়ি কুমিল্লায়। ১০ নভেম্বর জন্মদিনে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে মিম ও সনির দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছিল।

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়বিদ্যা সিনহা মিমমধুচন্দ্রিমামালদ্বীপমিমলিড বিনোদনসিনেমাহানিমুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT