চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধানের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২১
বাংলাদেশ
A A

বাংলাদেশে সফররত মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় উভয় দেশের সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ পরিচালনা, প্রতিরক্ষা বিষয়ে বিশেষজ্ঞ বিনিময়,পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, শুভেচ্ছা সফর এবং চলমান কোভিড-১৯ মহামারী মোকাবেলায় চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়সমূহ প্রাধান্য পায়।

সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে সকালে মালদ্বীপ এর প্রতিরক্ষা বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদৎবরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সেনাকুঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। গার্ড অব অনার শেষে মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল সেনাকুঞ্জে বৃক্ষ রোপন করেন।

Reneta

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এর নেতৃত্বে পাঁচ সদস্যের মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীর একটি প্রতিনিধি দল সাত দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩১ মার্চ  ঢাকায় আসেন।

প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বান্দরবানের নিলগিরি, বাংলাদেশ মিলিটারী একাডেমী, খুলনা শীপইয়ার্ড, সুন্দরবন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ পরিদর্শন করবেন।

সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ৬ এপ্রিল মালদ্বীপে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

জুলাই ৯, ২০২৬

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ছবি ছাড়া প্রথম রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT