চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শের শতক ও বৃষ্টিতে নাজেহাল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

প্রথম দিন সমানে সমানে লড়লেও টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের বলেই দাবি করতে পারে অস্ট্রেলিয়া। বিশেষ করে শন মার্শ। ছয় নম্বরে ব্যাট করতে নেমে দারুণ এক শতক হাঁকিয়েছেন অজি বাঁহাতি ব্যাটসম্যান। তাতে ইংল্যান্ডকে বড় রানে চাপা দিয়ে সুবিধাজনক স্থানে স্বাগতিকরা। বৃষ্টি বাঁধায় খেলা বন্ধ হওয়ার আগে মোটেই ভাল অবস্থানে নেই ইংল্যান্ড।

অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনে ২০৯ রানে শেষ করা ইনিংসটিকে ৮ উইকেট হারিয়ে অজিরা টেনে নিয়ে গেছে ৪৪২ রান পর্যন্ত। এ রানই প্রতিপক্ষের জন্য যথেষ্ট ভেবে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক স্টিভ স্মিথ।

অপরাজিত ব্যাটসম্যান হয়ে সাজঘরে ফেরেন শন মার্শ। ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকিয়ে ইনিংসটিকে টেনে নিয়ে যান ১২৬ রান পর্যন্ত। মার্শকে যোগ্য সঙ্গ দিয়ে ফিফটি পেয়েছেন টিম পেইনও। এই উইকেটকিপার ব্যাটসম্যান করেছেন ৫৭ রান। প্রথম টেস্টের মত রান পেয়েছেন প্যাট কামিন্সও। অজি পেসারের ব্যাট থেকে এসেছে ৪৪ রান।

৩ উইকেট নিয়ে ইংলিশদের সেরা বোলার অভিষিক্ত পেসার ক্রেইগ ওভারটন। ২ উইকেট পকেটে পুরেছেন স্টুয়ার্ট ব্রড। একটি করে উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকস।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮ রান করা উদ্বোধনী মার্ক স্টোনম্যানকে হারিয়ে বসেছে ইংলিশরা। বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে ১ উইকেটে জো রুটের দলের সংগ্রহ ২৯ রান। ১১ রানে অ্যালিস্টার কুক এবং রানের খাতা না খোলা জেমস ভিন্স গোড়াপত্তন করবেন তৃতীয় দিনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬

এসডিজি অর্জনে অনুদান, সহজ ঋণ ও প্রযুক্তি সহায়তা চায় বাংলাদেশ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT