চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শালের সেঞ্চুরি, স্পিনে উজ্জ্বল মেহেদী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

গত রাউন্ডে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছিলেন, সঙ্গে সেঞ্চুরি। তৃতীয় রাউন্ডে প্রথম ইনিংসে স্পিনে ৩ উইকেট তুলেছেন মেহেদী হাসান। সেন্ট্রালকে অলআউট করতে যদিও সময় লেগেছে তার দল সাউথের, ১১৬ রানের দারুণ এক সেঞ্চুরিতে মার্শাল আইয়ুব যে লড়েছেন বেশ।

বিসিএলের তৃতীয় রাউন্ডে শুক্রবার কক্সবাজারে মুখোমুখি হয়েছে সেন্ট্রাল জোন ও সাউথ জোন। প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয়ে গেছে সেন্ট্রালরা। জবাব দিতে নেমে স্বস্তিতে নেই সাউথরাও, ২৯ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে তারা।

শাহরিয়ার নাফিস ১০ ও ইরফান শুক্কুর ৩ রানে ফিরে গেছেন। দ্বিতীয় রাউন্ডে জোড়া সেঞ্চুরি হাঁকানো এনামুল হক বিজয় ১৩ এবং শামসুর রহমান ৩ রানে শনিবার সাউথের সংগ্রহ এগিয়ে নিতে নামবেন।

এর আগে সাউথের বোলাররা নিয়মিত বিরতিতে সেন্ট্রালের উইকেট তুলেছে। তারপরও দলটির রান দুইশ পেরিয়ে গেছে মার্শালের সেঞ্চুরি, আর শেষদিকে মোস্তাফিজুর রহমানের অপরাজিত ৩০ রানে।

ফিজ ১ চার ও ৪ ছক্কায় ২৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। যার তিনটিই মেরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে, পরপর দুটিসহ এক ওভারেই। মোস্তাফিজের ব্যাটে বাকি ছয়টি এসেছে স্পিন-অলরাউন্ডার মেহেদীর বলে। মার্শাল ১১৬ করে ফেরেন, ১২ চার ২ ছয়ে ১৮৬ রানের ইনিংস সাজিয়ে।

বাকিদের মধ্যে সাইফ হাসান ব্যর্থতা জারি রেখেছেন। পাকিস্তানে টেস্টে অভিষিক্ত হয়ে দুই ইনিংসেই ছিলেন বিবর্ণ, ফিরে মাঠে নেমে করলেন ১ রান। নাজমুল হোসেন শান্ত পাকিস্তানে দুই ইনিংসেই লড়েছেন, এদিন ঘরোয়ায় ফিরে করেছেন ৮ রান।

Reneta

আব্দুল মজিদ ১৪, রাকিবুল হাসান ১১, শুভাগত হোম ১৪, আর চোট কাটিয়ে ফেরা মেহেদী হাসান মিরাজ রানের খাতাই খুলতে পারেননি।

মেহেদী ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট করে নিয়েছেন সেন্ট্রালের তিনজন, শফিউল-রাজ্জাক ও নাসুম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএল-২০২০মার্শালমেহেদীমোস্তাফিজলিড স্পোর্টসসেন্ট্রাল জোন-সাউথ জোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কমিটি গঠন

জুলাই ৩, ২০২৬

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT