চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্ভেলের জন্য উপযুক্ত নই: বং জুন হো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

কিছুদিন আগে মার্ভেল প্রসঙ্গে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন নির্মাতা মার্টিন স্করসিস। এবার মার্ভেল প্রসঙ্গে মন্তব্য করলেন আরেক নির্মাতা। দক্ষিণ কোরিয়ান নির্মাতা বং জুন হো বললেন, মার্ভেলের জন্য তিনি উপযুক্ত নন।

হলিউডের অনেক বড় নির্মাতাই এখন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা নির্মাণে ঝুঁকছেন। বং জুন হো সম্পর্কেও গুঞ্জন রটেছিল যে তিনিও মার্ভেলের সিনেমা নির্মাণের কথা ভাবছেন। তবে বিষয়টি উড়িয়ে দিয়ে বং জুন হো বলেছেন, ‘আমার মতো নির্মাতাকে মনে হয়না মার্ভেল চাইবে। তাদের থেকে কোনো প্রস্তাব প্রত্যাশা করছি না। কারণ আমি মার্ভেলের জন্য উপযুক্ত নই।’

তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত সমস্যা আছে। সুপারহিরো সিনেমার সৃজনশীলতাকে সম্মান করি। কিন্তু বাস্তব জীবনে এবং সিনেমায় আঁটসাঁট পোশাক পরা মানুষকে সমর্থন দিতে পারি না। আমি কখনো সেরকম পোশাক পরতে পারিনা। কাউকে এরকম পোশাকে দেখলেও অস্বস্তি হয়। মনে হয় দম বন্ধ হয়ে আসছে। সুপারহিরোরা আঁটসাঁট পোশাক পরেন, তাই আমি এরকম সিনেমা পরিচালনা করতে পারবো না। ঢিলেঢালা পোশাকের সুপারহিরোর চরিত্র থাকলে চেষ্টা করতে পারি।’

বং জুন হো জানিয়েছেন তিনি মার্ভেলের সিনেমা পছন্দ করেন। ‘লোগান’ এবং ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ সিরিজে জেমস গান এবং জেমস ম্যানগোল্ডের কাজ তার পছন্দ হয়েছে। তবে তাদের পথে যেতে চান না তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারাসাইটবং জুন হোমার্ভেললিড বিনোদনসুপার হিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬

এক ক্লিকে বিনোদনের ভাণ্ডার, কোন ওটিটিতে কী আছে?

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT