টি-২০ বিশ্বকাপ শ্রদ্ধা ভরে স্মরণ করল প্রয়াত নিউজিল্যান্ড কিংবদন্তি মার্টিন ক্রোকে।
নাগপুরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে দু’দলের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীতের আগে এক মিনিট ক্রো’র জন্য নীরবতা পালন করেন।
ওই সময়ে মার্টিন ক্রো’কে স্মরণ করেন গ্যালারিতে বসে থাকা দর্শকরা। তারা ক্রো’র বিদেহী আত্মার শান্তি কামনা করে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মাঠে আসেন।
এদিকে সদ্য প্রয়াত সাবেক অধিনায়ক মার্টিন ক্রো’র স্মরণে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা হাতে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামে।
দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে গত ৩ মার্চ অকল্যান্ডে ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন টি-২০ ক্রিকেটের জনক হিসেবে পরিচিত মার্টিন ক্রো।
গত ১১ মার্চ অকল্যান্ডেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।







