চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চের প্রথমদিনে অর্ধশতাধিক হলে পূজার ‘প্রেম আমার ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

মার্চের প্রথম দিনে বাংলাদেশের অর্ধশতাধিক সিনেমা হলে একযোগে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘প্রেম আমার ২’। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানট জাজের সিইও আলিমুল্লাহ খোকন।

কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনের সঙ্গে ঢাকার জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করেছে ‘প্রেম আমার ২’। এ বিষয়ে জাজের সিইও আলিমুল্লাহ খোকন বলেন, মার্চের ১ তারিখে ‘প্রেম আমার ২’ ছবিটি মুক্তি দিতে যাচ্ছি। আমাদের টার্গেট ৬০ হল। তবে অর্ধশতাধিকের কমে আসবে না।

২০১৮ সালের মার্চে শুরু হয় ‘প্রেম আমার ২’ ছবির শুটিং। বাংলাদেশের পূজা চেরীর সঙ্গে এ ছবিতে নায়ক কলকাতার অদ্রিত। এ জুটি এর আগে ‘নূর জাহান’ ছবিতে কাজ করেছিলেন। ‘প্রেম আমার ২’ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় আসছেন অদ্রিত-পূজা। এটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর সহকারী বিদুলা ভট্টাচার্য্য।

গত ৮ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে ‘প্রেম আমার ২’। আর গত সপ্তাহে (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশের মাত্র একটি সিনেমা হলে মুক্তি দেয়া হয়েছিল এ ছবি।

এ প্রসঙ্গে আলিমুল্লাহ খোকন বলেন, দেশের অন্য ছবি যাবে বেশি হল পায় সেজন্য ‘প্রেম আমার ২’ একটি হলে মুক্তি দিয়েছিলাম। আমরা চাই সব ছবি ব্যবসা করুক। সেজন্য পহেলা মার্চে বড় পরিসরে ‘প্রেম আমার ২’ মুক্তি পেতে যাচ্ছে।

২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর আলোচিত ছবি ‘প্রেম আমার’। নতুন ছবির নাম ‘প্রেম আমার ২’ হলেও এটি প্রথম ছবিটির সিক্যুয়াল নয়। নায়িকা পূজা চেরী বলেন, ছবির নামে দ্বিতীয় কিস্তি থাকলেও গল্প পুরোই আলাদা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াপূজা চেরীরাজ চক্রবর্তীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে

জুলাই ৯, ২০২৬

শীতলপাটি নিয়ে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল কাজের প্রদর্শনী শুরু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT