চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে একবছরে ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তি হচ্ছে শনিবার। পুরো বছর জুড়েই নানান বিষয় নিয়ে বিশ্ববাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাম্প।

আর এই আলোচনা-সমালোচনা শুরু হয়েছিলো ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইন থেকে শুরু করে এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত নাম ডোনাল্ড জন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকে গত এক বছরে বিশ্ববাসী হতবাক হয়ে দেখেছে ট্রাম্পের নানান কীর্তি।

বিশ্বের সংবাদমাধ্যমগুলো বিশ্লেষণ করা শুরু করেছে এই এক বছরে ট্রাম্পের প্রাপ্তি-অপ্রাপ্তি। এই এক বছরে বেশ কিছু কাজ সম্পূর্ণ করেছেন ট্রাম্প। তার মধ্যে রয়েছে আইনব্যবস্থা, কর, ট্রাম্প ও প্রশান্ত মহাসাগরীয় সম্পর্ক ইত্যাদি।

অন্যদিকে অপূর্ণ রয়েছে বেশ কিছু কাজও। অভিবাসন, ওবামাকেয়ার বাতিল, পরিবেশ, অবকাঠামো, ব্যবসা, অপরাধ, শিক্ষা  নিয়ে কাজগুলো অসম্পূর্ণ রেখেছেন তিনি। বছরজুড়ে নর্থ কোরিয়া ইস্যুতেও বেশ জোরালো ভূমিকা রাখেন ট্রাম্প। ক্ষমতায় এসেই প্যারিস জলবায়ু চুক্তি ও ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। নারীদের নিয়ে অবমাননাকর কথা বলায় সমালোচনায়ও আসেন এই মার্কিন প্রেসিডেন্ট।

ক্ষমতার এক বছরের মধ্যেই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সাথে নিয়ে সৌদি আরব সফর করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় তুলে আবারও আলোচনায় আসেন তিনি।

এসব ছোট বড় নানান ঘটনা দিয়ে সারাটা বছর সবার নজর নিজের দিকেই ধরে রেখেছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৈয়দ শামসুল হকের চিত্রনাট্যে সামিয়া জামান

পরবর্তী

পরমব্রত’র মুখে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত'র মুখে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা

উখিয়ায় বন্যহাতির আক্রমণে রোহিঙ্গা নিহত

সর্বশেষ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT