চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন প্রেসিডেন্ট হতে চান ভারতে জন্ম নেওয়া এই নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A

বছর ফুরালেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তবে হোয়াইট হাউজে যাওয়ার প্রতিযোগিতা এরই মধ্যে শুরু হয়ে গেছে। আর তাতে শামিল হওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট সিনেটর কমলা হ্যারিস। 

ট্রাম্প প্রকাশনের বিরুদ্ধে সোজাসাপ্টা প্রশ্ন করে সাহসী নারী হিসেবে আলোচিত হয়েছেন তিনি। সম্প্রতি এবিসি নিউজজের ‘গুড মর্নিং আমেরিকা’ নামের এক অনুষ্ঠানে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আগ্রহ দেখান কমলা।

ভারতে জন্ম নেয়া এই নারী ক্যালিফোর্নিয়া থেকে দুই বছর আগে ডেমোক্রেটিক পার্টির হয়ে মার্কিন সিনেট সদস্য নির্বাচিত হন। তার আগে তিনি ছিলেন এ রাজ্যের অ্যাটর্নী জেনারেল।

৫৪ বছর বয়সী সাবেক এ আইনজীবীর মা ভারতীয় এবং বাবা জ্যামাইকান। তিনি নির্বাচনের মাঠে ট্রাম্পের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে মনোনয়ন নিতে আগ্রহী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, কমলা হ্যারিস মার্কিন জনপ্রিয় গণমাধ্যম এবিসি’তে দেয়া সেই সাক্ষাৎকারে ‘গুড মর্নিং অ্যামেরিকা’ বলে মার্কিন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।

সেখানে তিনি বলেন, ‘আমাদের দেশের ভবিষ্যৎ আপনাদের (মার্কিন জনগণ) উপর নির্ভর করে এবং আমেরিকানদের মূল্যবোধের লড়াইয়ের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। এই কারণেই আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে মাঠে নামছি’।

Reneta

তবে উদারপন্থী দেশ হিসেবে পরিচিতি পেলেও আমেরিকানরা এখনো কোনো নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত কি না- এমন প্রশ্ন দেখা দেয় গত নির্বাচনে। দেশটির ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে জায়গা পান নি। ক্যালিফর্নিয়ার ওকাল্যান্ড থেকে আগামী রোববার কমলা হ্যারিস তার প্রার্থীতা নিয়ে ক্যাম্পেইন শুরু করে।

I’m running for president. Let’s do this together. Join us: https://t.co/9KwgFlgZHA pic.twitter.com/otf2ez7t1p

— Kamala Harris (@KamalaHarris) January 21, 2019

যদি নির্বাচনে তিনি বাজিমাত করেই ফেলেন, তাহলে আমেরিকার ইতিহাসে আফ্রিকান-আমেরিকান হিসেবে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। একই সঙ্গে প্রথম এশীয় নারী হিসেবেও নাম লেখাবেন ইতিহাসের পাতায়।

কমলা হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে কলেজ অব ল’য়ে পড়েছেন। পরে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

কমলা হ্যারিসের পাশাপাশি এলিজাবেথ ওয়ারেন, অপরাহ উইনফ্রে, মিশেল ওবামা ও তুলসি গ্যাবার্ড এবং হিলারি ক্লিনটন ফের প্রার্থী হবেন বলেও শোনা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন নির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT