চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন প্রতিনিধি পরিষদে অভিশংসিত ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৯ পূর্বাহ্ন ১৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-অভিশংসিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে। এর ফলে দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হলেন তিনি।

স্থানীয় সময় বুধবার রাতে প্রতিনিধি পরিষদে তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে-বিপক্ষে প্রায় ১০ ঘণ্টা বিতর্কের পর ভোটাভুটি হয়। প্রথম অভিযোগে অভিশংসনের পক্ষে পড়ে ২৩০ ভোট, বিপক্ষে পড়ে ১৯৭ ভোট। আর দ্বিতীয় অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট।

বিবিসি জানায়, এখন প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে অপসারণ করতে হলে এই প্রস্তাব কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও পাস হতে হবে। আগামী মাসে সেখানে প্রস্তাবটি আনা হতে পারে।

তবে নিশ্চিত করেই বলা যায়, এতে বাধ সাধবে সিনেট। কেননা ১০০ সদস্যের সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে দুই-তৃতীয়াংশ বা ৬৭ ভোট লাগবে। কিন্তু সেখানে ডেমোক্র্যাটদের আছে মাত্র ৪৭ ভোট।

ট্রাম্পের আগে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটন। তবে তাদেরকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়নি।

বুধবার ট্রাম্পের বিরুদ্ধে যখন ভোটাভুটি চলছিল, তখন তিনি মিশিগানের ব্যাটল ক্রিকে একটি প্রচারণা সভায় ভাষণ দিচ্ছিলেন।

Reneta

সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা যখন মিশিগানের জন্য লড়াই করছি, নতুন কর্মসংস্থান করছি, তখন কংগ্রেসের কট্টর বামপন্থীরা ঘৃণা ও বিদ্বেষে পরিপূর্ণ হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কী ঘটছে সেখানে।’

প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হওয়ার পর এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, সিনেট ট্রায়ালে এই অভিযোগ থেকে পুরোপুরি অব্যাহতি পাওয়ার ব্যাপারে নিশ্চিত ডোনাল্ড ট্রাম্প।

যে দুটি অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে আনা হয়েছে, তার একটি ক্ষমতার অপব্যবহার। আরেকটি হলো মার্কিন কংগ্রেসের কাজে বাধাদান।

ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, গত বছরের ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেসময় তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য জেলেনস্কির প্রতি আহ্বান জানান।

জো বাইডেন আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বলে ধারণা করা হচ্ছে। বাইডেনের ছেলে ইউক্রেনের একটি জ্বালানি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেই কিছু অনিয়ম হয়, যেগুলো তদন্তের জন্য ট্রাম্প জেলেনস্কিকে চাপ দেন বলে অভিযোগ ওঠে। ট্রাম্প ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তা বন্ধেরও হুমকি দেন।

এরপরই ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জাতীয় স্বার্থকে ব্যবহারের অভিযোগ তুলে ডেমোক্র্যাটরা অভিশংসন তদন্ত প্রস্তাব আনেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রাম্পের অভিশংসনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT