চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন দূতাবাস ঘেরাও: পুলিশের বাধায় হেফাজত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
হেফাজত

বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে হেফাজত ইসলামের নেতা-কর্মীদের বাধা দিয়েছে পুলিশ। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি।

বুধবার সকাল ১০টা থেকেই পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে বায়তুল মোকাররমের উত্তর গেইটে জমায়েত হতে থাকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। পরে সেখান থেকে বেলা ১২টায় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন তারা।

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় মিছিলসহ দলের নেতাকর্মীরা পল্টন মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর এলাকায় আসলে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় পুলিশ।

এরপর পুলিশের সহায়তায় হেফাজতের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে রওনা দেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমদ আব্দুল কাদের, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী।

এর আগে হেফাজতে ইসলাম বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ করে। ইসরায়েলের হাত থেকে জেরুজালেম যতোদিন পর্যন্ত মুক্ত না হবে ততোদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে সমাবেশ থেকে।

Reneta

এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় সব সম্পর্ক ছিন্ন এবং ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে সরকারকে আহ্বান জানান তারা।

মিছিল শুরুর আগে ডিএমপি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বলেন, এই ইস্যুতে এর আগেও হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বিভিন্ন কর্মসূচি পালন করে। ইতোপূর্বের সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, আশাকরি আজও কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না।

এ কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হেফাজত
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT