মারা গেছেন ‘দেবদাস’ সিনেমার প্রযোজক

চ্যানেল আই অনলাইন এর জন্য দেবদাস সিনেমার প্রযোজকের ছবি, যেখানে তিনি একটি কালো শার্ট ও গা dark কালো জ্যাকেট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
মারা গেছেন জনপ্রিয় বাংলা সিনেমা ‘দেবদাস’ এর প্রযোজক কামরুল হাসান। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কামরুল হাসানের ছোট ভাই গণমাধ্যমকে ভাইয়ের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন। তিনি জানান, মার্চের মাঝামাঝি থেকেই কামরুল হাসান আইসিইউতে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিশোরগঞ্জে গ্রামের বাড়ি কুলিয়ারচরে হবে দাফন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাড়া জাগানো উপন্যাস ‘দেবদাস’ নিয়ে ভারত ও বাংলাদেশে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। তবে বাংলাদেশে প্রথমবারের মতো ‘দেবদাস’ উপন্যাসকে রূপালি পর্দায় নিয়ে আসেন চাষী নজরুল ইসলাম।
বুলবুল আহমেদ ও কবরী অভিনীত ১৯৮২ সালে মুক্তি পায় চলচ্চিত্রটি। সেসময় দারুণ সাড়া ফেলেও ছবিটি।






