মারা গেছেন ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ক্রিকেটগুরু রমাকান্ত আচেরেকার। বুধবার মারা যান ৮৬ বছরের ক্রিকেটের শিক্ষাগুরু হিসেবে দ্রোণাচার্য ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত আচরেকার। শচীন ছাড়াও ছাড়াও তার শিক্ষায় ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন অনেক ক্রিকেটারই।
বিনোদ কাম্বলি, প্রবীণ আমরে, সমীর দীঘে এবং বলবিন্দর সিং সাঁধুর মতো ক্রিকেটাররাও আচরেকারের কাছে ক্রিকেট শিক্ষা নিয়েছেন। মুম্বাইয়ের দাদরের শিবাজী পার্কে তার ক্রিকেট কোচিং ক্যাম্পের কথা সবাই জানে। শিবাজি পার্কেই আচেরেকারের হাতে ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল শচীনের। বাকিটা ইতিহাস!
জীবনে একমাত্র প্রথমশ্রেণির ম্যাচ খেলা আচেরেকার শচীনের ক্রিকেটগুরু হিসেবে ক্রিকেটবিশ্বে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে জানানোর জানানোর বছর পাঁচেক পরেও ক্রিকেটগুরুকে স্মরণ করতে ভোলেননি লিটল মাস্টার। আচেরেকারের মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই।








