দাবাংয়ের সেই মিষ্টি মিষ্টি সোনাক্ষি নিজের বলয় ভেঙেছেন অনেক আগেই। একেক সময় একেক রূপে দর্শকের সামনে ধরা দেওয়া যেন তার কাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এর আগে আকিরা সিনেমাতেও এক ভিন্ন সোনাক্ষিকে দেখেছেন ভক্তরা।
এবার আবার দাবাং গার্লকে নতুন রূপে দেখার সময় এসেছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সোনাক্ষি সিনহা অভিনীত ফোর্স-২ সিনেমার ট্রেলার। সেখানেও তাকে দেখে যেন এক ভিন্ন সোনাক্ষিকেই পেয়েছেন দর্শক। তবে সেটা অনেকটাই আকিরার মতো।
জন আব্রাহামের সঙ্গে জুটি বেঁধে এই সিনেমায় অভিনয় করছেন অ্যাকশন লেডি সোনাক্ষি। রকি হ্যান্ডসাম, ধুম রিসিজ এবং রেসের মতো সিনেমা রয়েছে জন আব্রাহামের ঝুলিতে। ভিলেনের হাত থেকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’য়ের এক সদস্যকে রক্ষা করার চেষ্টায় দেখা যাবে জন ও সোনাক্ষিকে। সিনেমাটিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন তাহির রাজ ভাসিন।
সবে দেখেশুনে মনে হচ্ছে আকিরা কেবল সোনাক্ষির অ্যাকশন ফিল্মের ট্রেলার ছিলো মাত্র। আর সিনেমায় যে অ্যাকশনে অনেক চমক থাকবে তা অনেক আগেই জানিয়েছিলে সোনাক্ষি নিজেই।
দেখে নিন ফোর্স-২ সিনেমার ট্রেলারটি-








