চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারজানকে আটকে সহায়তা চায় ডিএমপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানে হলি আর্টিজানে হামলার অনুপ্রেরণাদাতা ‘মারজান’ ছদ্মনামের একজনকে সনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ওই অনুপ্রেরণাদাতাকে গ্রেফতারে জনগণ তথা সর্ব সাধারণের সহায়তা চেয়েছে ডিএমপি।

শুক্রবার ডিএমপি নিউজ পোর্টালে মারজান নামে এক যুবকের একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে ওই যুবককে। পরনে হালকা নীল টি-শার্ট। মারজান নামের ওই যুবকের মাথায় ঘন চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি ও গোঁফ রয়েছে।

ডিএমপি নিউজ পোর্টালে মারজান সম্পর্কে আরও বলা হয়, ‘গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলাকালীন সন্ত্রাসীরা এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বলে ধারণা করা হচ্ছে। তার সাংগঠনিক নাম ‘মারজান’। তিনি ওই ঘটনার সন্দেহভাজন। তার পরিচয় সম্পর্কে জানা থাকলে “Hello CT” অ্যাপসের মাধ্যমে অবহিত করুন।’

এছাড়াও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’র প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুলশান হামলার অনুপ্রেরণাদাতা মারজান সম্পর্কে তথ্য চেয়েছেনে। তিনি ফেসবুক পোস্টে মারজানের ছবি দিয়ে লিখেছেন ১ লা জুলাই গুলশান হামলা মামলায় Wanted ‘মারজান’ (প্রকৃত নাম এটি নাও হতে পারে) কে ধরিয়ে দিন কিংবা কোন তথ্য থাকলে ইনবক্সে জানাতে পারেন।

এর আগে শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মারজানকে গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড বলে দাবি করেন পুলিশের সিটি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

গত ১ জুলাই গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। পরে সকালে সেনাবাহিনীর অপারেশন থান্ডার বোল্টে ৬ জঙ্গি নিহত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুলশান হামলাডিএমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

এপ্রিল ২১, ২০২৬
সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা | Suborna Thakur | Channel i News

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা

এপ্রিল ২১, ২০২৬

জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দায় শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিলেন ৭৭ পরীক্ষার্থী

এপ্রিল ২১, ২০২৬

দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: অর্থমন্ত্রী

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT