চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারকাটারি মরগানের টেস্ট বাঁচানোর আকুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ইয়ন মরগান, ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক। আট বছর আগে টেস্টে অভিষেক হলেও সাদা পোশাকে ম্যাচ খেলেছেন মোটে ১৬টি। সর্বশেষ টেস্টটাও খেলেছেন বছর ছয়েক আগে। তবে সীমিত ওভারের পাশাপাশি নিয়মিত টি-টুয়েন্টি দলে। মূলমন্ত্র মারকাটারি ব্যাটিং হলেও মনের কোনে টান অনুভব করেন টেস্ট ক্রিকেটের। তাই লংগার ভার্সনের ক্রিকেট ঐতিহ্যকে বাঁচানোর আকুতি জানিয়েছেন ইংলিশ তারকা।

মরগান বিশ্বাস করেন টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিরাপদ করার জন্য সময়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সেইসব দেশে, যেখানে ইতিমধ্যেই খেলাটি ছোট ফরম্যাটের কাছে ‘বিক্রি’ হয়ে যাচ্ছে।

বিশ্বজুড়ে ‍টি-টুয়েন্টির বাড়-বাড়ন্তে আবেদন হারাচ্ছে টেস্ট ক্রিকেট। খেলোয়াড়রাও ছুটছেন শর্টার ফরম্যাটের দিকে। এমনকি যেসব দেশগুলোতে টেস্ট অনেক বেশি গুরুত্ব দেয়া হয় সেখানেও।

Banglabid

সর্বশেষ প্রমাণ হিসাবে তুলে ধরা যায় ইংল্যান্ডের দুই ক্রিকেটার অ্যালেক্স হেলস ও আদিল রশিদের সাদা পোশাকের খেলা ছেড়ে দেয়াকে। এর মধ্যে হেলস টেস্টে নিয়মিত না হলেও রশিদ তো দলে ডাক পেয়েও ফিরে তাকাননি। বরং তিনি স্বীকার করেন নেন, তার মন আর প্রথম শ্রেণীর বা টেস্টের মত লংগার ভার্সনের খেলায় নেই।

মূর্তিকারিগর

মরগান বলেন, ‘টেস্ট ক্রিকেট নিয়ে এখন বেশ চিন্তা করতে হচ্ছে। এটি নিয়ে এখনই কিছু করতে হবে। যদিও ইতিমধ্যেই কিছু করা উচিত ছিল। আমার অনুমান, এ নিয়ে চারপাশে অনেক ধারণা আছে, কিন্তু বিলাসিতার সময়ে প্রকৃতপক্ষে টেস্ট ম্যাচকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে সেসব দেশে টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজিভিক্তিক ক্রিকেটকে অগ্রাধিকার দেয়।’

Reneta

টেস্ট ক্রিকেট নিয়ে মরগান আসলে সতীর্থ মঈন আলীর সুরেই সুর মেলালেন। অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত অ্যাশেজে দর্শক উপস্থিতি অনেক কম দেখে টেস্টের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আলী।

মরগান এটাও জানেন বাধাটা কোথায়। শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেটের বেঁচে থাকা একটা বিষয়কে সামনে নিয়ে আসছে বা ভবিষ্যতে আসবে। সেটা হল অর্থ। এই সমস্যা সমাধানে টেস্টে খেলোয়াড়দের জন্য আয় বাড়ানোর পরামর্শ দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ন মরগানটেস্ট ক্রিকেট
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শ্রীদেবীর সিনেমার দেবী হয়ে উঠার গল্প

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা

শ্রীদেবীর কোন সীমানা নেই, নেই দেশ জাতি গোত্র পরিবার

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT