চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মামলা-হামলা চলছে, কোনো প্রতিকার পাচ্ছি না’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:০৭ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
কক্সবাজার, রাজনীতি
A A

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমারের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও পরিকল্পিত হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনিত প্রার্থী শাহজাহান চৌধুরী।

তিনি বলেন: প্রশাসনের সব জায়গায় নালিশ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনের উর্ধ্বতন কেউ বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের প্রতিকার করছেন না। প্রতিকার না পেয়ে হামলা ও মামলার ভয়ে বিএনপি নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

Banglabid

শাহজাহান চৌধুরীর দাবি, উখিয়া ও টেকনাফ উপজেলার যে সকল প্রিসাইডিং ও সহ-প্রিসাইডিং এবং পোলিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত ও আওয়ামী লীগ নেতাকর্মী। সেখানে কোনো নিরপেক্ষ কর্মকর্তা বা কর্মচারীকে দেয়া হয়নি।

তিনি জানান, টেকনাফে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা ৬ শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩২ নেতাকর্মীকে। উখিয়া থানায় ৪টি মিথ্যা মামলায় ৫ শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৫ নেতাকর্মীকে।

জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, প্রথম দিকে এমপি আবদুর বদি হুমকি দিলেও বর্তমান এমপি ও পুলিশ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।

Reneta

শাহজাহান চৌধুরী দাবি করেন, শুরুর দিকে অভিযোগ শুনলেও এখন তাৎক্ষণিক অভিযোগ জানাতে রিটার্নিং কর্মকর্তাকে ফোন করলে তিনি ফোনও ধরেন না। অভিযোগের কোনো ব্যবস্থা নিচ্ছেন না। রিটার্নিং অফিসার প্রধান নির্বাচন কমিশনার, পুলিশ সুপারসহ প্রশাসনের সবাই এখন নীরব ভূমিকা পালন করছে বলে দাবি করেন শাহজাহান চৌধুরী।

গত বৃহস্পতিবারও জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কক্সবাজার সাথে বৈঠক করেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে জানান বিএনপির এই প্রার্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুর রহমান বদিএকাদশ জাতীয় নির্বাচনরাজনীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার নিযুক্ত হলেন রিভা গাঙ্গুলি

পরবর্তী

চ্যানেল আইয়ের সাংবাদিক আলিম আল রাজীর মায়ের ইন্তেকাল

পরবর্তী

চ্যানেল আইয়ের সাংবাদিক আলিম আল রাজীর মায়ের ইন্তেকাল

‘বিছানা থেকেই উঠতে ইচ্ছে করত না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT