চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলার খোঁজ নিতে আদালতপাড়ায় জাপানি প্রতিনিধি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৩ পূর্বাহ্ন ০৭, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

শনিবার রংপুরের মাহিগঞ্জ আলুটারীতে একদল মুখোশধারীদের গুলিতে নিহত হওয়া জাপানি নাগরিক হোসি কুনিও হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে আদালতপাড়ায় গিয়েছেন জাপানি প্রতিনিধি। হোসি কুনিও’র মৃত দেহ বুঝে নেয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে তারা মৃতদেহ না নিয়ে সেখান থেকে ফিরে যান।

জাপানি প্রতিনিধি পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুল মালেকের কাছে মামলার বিষয়বস্তু এবং বাংলাদেশে মামলার পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তিনি ওই প্রতিনিধিকে আইন-শৃঙ্খলা পদ্ধতি এবং মামলার অগ্রগতি সম্পর্কে আশ্বস্ত করেন ।

কুনিও’র মৃতদেহ পুনরায় পর্যবেক্ষণ করতে মনের মধ্যে অনেকটা আতঙ্ক নিয়ে গণমাধ্যম কর্মীদের পাশ কাটিয়ে মঙ্গলবার রাত ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রবেশ করেন ৪ সদস্য বিশিষ্ট জাপানী বিশেষজ্ঞ প্রতিনিধি দল। পুলিশি পাহারায় মর্গে ঢুকে টানা দেড় ঘণ্টা সেখানে অবস্থান নিয়ে লাশ পর্যবেক্ষণ করেন তারা।

হোসি কুনিও’র মৃত দেহ বুঝে নেয়ার কথা থাকলেও তা না করে অজ্ঞাত কারণে এই প্রতিনিধি দল সেখান থেকে ফিরে যান। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনের কেউ কথা না বললেও রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল ফারুক জানান, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। লাশ হস্তান্তরে আরো বিলম্ব হতে পারে বলে জানান তিনি।

ঢাকায় ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে রংপুরে হোসি কুনিও’র হত্যাকাণ্ডের অনেকটা মিল থাকায় বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে সব তথ্য গোপন রাখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিদেশী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT