টেলিভিশনের টকশোতে জনপ্রিয় হলেও সাংগঠনিকভাবে ব্যক্তিকেন্দ্রিক দল হওয়ায় মাহমুদুর রহমান মান্না, জুনাইদ সাকী এবং ববি হাজ্জাজের রাজনৈতিক দলের আবেদন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে আদালতের নির্দেশে ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপি’র নিবন্ধন দেয়া নিয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে।
নির্বাচনী আইন অনুযায়ী ইসির নিবন্ধন ছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৪০টি। নতুন করে আরও ৭৬টি রাজনৈতিক দল নিবন্ধন আবেদন করেছিল। ইসির শর্ত পূরণ না হওয়ায় ৭৪টি আবেদন বাতিল করে দিয়েছে ইসি। এর মধ্যে বাংলাদেশ কংগ্রেস ও গণআজাদী লীগ নামে দুটি দলকে নিবন্ধন দেয়া যায় কি না- তা নিয়ে তদন্ত করছে ইসি।
নির্ধারিত সময়ের পরে আবেদন করায় বিএনপির বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপির আবেদন বাতিল করে দেয় ইসি। তবে আদালতের নির্দেশে তার দলকে নিবন্ধন দেয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।
এনজিও প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুকের ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন নামে দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতেও বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
আরও দেখুন সোমা ইসলামের ভিডিও রিপোর্টে:







