মান্নাবিহীন আটবছর কেটে গেলো ঢাকাই চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি। ২০০৮ সালেল ১৭ ফেব্রুয়ারি তুমুল জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আকস্মিকভাবে না ফেরার দেশে চলে যান। আজ বুধবার এ অভিনেতার ৮ম মৃত্যুবার্ষিকী।
তার দাপুটে অভিনয়, অ্যাকশন ছিলো সেসময় চলচ্চিত্র প্রেমীদের প্রধান বিনোদন। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ওই বছরেই মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি ‘তওবা’।
এরপর প্রায় সাড়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন এ শক্তিমান অভিনেতা। তার উল্লেখযোগ্য ছবিরগুলো মধ্যে রয়েছে‘সিপাহী’, ‘যন্ত্রনা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘কষ্ট’‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’।
নায়ক মান্নার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্না ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে বিশেষ মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এছাড়া দিনটিকে উপলক্ষে সারাদেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বিভিন্ন টিভিতে মান্না অভিনীত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
মান্না মৃত্যুর আগ পযন্ত বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাক পদে অধিষ্ঠিত ছিলেন। মান্না একজন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা এবং একজন সফল প্রযোজকও ছিলেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।






