বিনোদন

মান্নাকে ছাড়া ১৪ বছর

মান্নার ছবি, তিনি একটি শহুরে পটভূমিতে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মান্না, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, একটি শহরের পটভূমিতে দাঁড়িয়ে আছেন, যা তার নতুন সিনেমার মুক্তির খবরের সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক মান্না ওরফে আসলাম তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৭ ফেব্রুয়ারি)। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জীবদ্দশায় অনেক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন মান্না। বাংলা সিনেমার দর্শক আজও মনে ঠাঁই দিয়ে রেখেছেন মান্নাকে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মান্নার স্ত্রী শেলী মান্না ও মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।

১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম অভিনীত সিনেমা ‘তওবা’ (১৯৮৪)।

মান্না প্রায় সাড়ে তিন শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, দাঙ্গা, ত্রাস, জনতার বাদশা, লাল বাদশা, আম্মাজান, দেশ দরদী, অন্ধ আইন, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া ইত্যাদি।

১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। মৃত্যুর পর তাকে সেখানেই সমাহিত করা হয়।

বিষয়:আম্মাজান ত্রাস দাঙ্গা দেশ দরদী মান্না মায়ের মর্যাদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…