চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালক হিসেবে মানুষের পছন্দের পাত্র হতে চাই: শিমুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০২১
বিনোদন
A A

ছিলেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির সহকারী পরিচালক। তার কথাতে আসেন অভিনয়। সদ্য শেষ হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৩-এ অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেন তিনি। নামের আগে লেগে যায় ‘অভিনেতা’ ট্যাগ। মানুষ দেখলেই ভালোবাসা প্রকাশ করে জড়িয়ে ধরেন, আসেন সেলফি তুলতে! যার কথা বলছি তিনি শিমুল শর্মা।

সবার কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’র শিমুল নামে পরিচিত। তবে অভিনেতা নয় বরং পরিচালক হিসেবে জনপ্রিয়তা পেতে চান শিমুল। মূলত এ কাজটি করতেই এসেছিলেন মিডিয়াতে।

২০১৭ সালে পরিচালক অমির ছয় নাম্বার সহকারী থাকলেও এখন তিনি এক নাম্বার সহকারী পরিচালক। তার ইচ্ছে, আগামীতে পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া। সেভাবেই প্রস্তুত হচ্ছেন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে শিমুল শর্মা বলেন, মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, কিছু ফ্যান ফলোয়ার্স যদি তৈরি হয়ে থাকে, আমি চাই যখন পরিচালক হবো তখন তারা আমাকে সাপোর্ট করুক। ভালোবাসাটা পরিচালক শিমুল শর্মাকে দিক। তাহলে আমি খুশী হবো। তবে ব্যাচেলর পয়েন্টের কয়েকটি এপিসোডের মাধ্যমে মানুষ আমাকে পছন্দ করেছেন শুধুমাত্র অমি ভাইয়ের কারণে। তিনি আমাকে সুযোগ দিয়েছেন বলেই কিছু করতে পেরেছি। তিনি যখন চাইবেন তখন পরিচালক হবো।

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হওয়ায় পুরো ইউনিটকে ভীষণ মিস করছেন শিমুল শর্মা। তার মতে, তিনি শুধু অভিনেতা ছিলেন না। ছিলেন টিমের অন্যতম সদস্য। বলেন, যেহেতু অমি ভাইয়ের সহকারী ছিলাম শুটিংয়ের আগে অনেক কিছু গোছাতে হতো। অন্যান্য শুটিংয়ে অনেক সময় পেইন থাকতো। কিন্তু ব্যাচেলর পয়েন্ট আমাদের কাছে ছিল মজার কাজ। কোনো পেইন নয় বরং আমরা আড্ডা মারতে মারতে কাজ শেষ করতাম। মাসে ছয়দিন শুটিং থাকলে ওই দিনগুলো ছিল আমাদের কাছে মধুর। অপেক্ষা করতাম কবে শুটিং হবে।

শিমুল জানালেন, তিনি নিজেও অনুভব করেন তার কিছু ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে। মানুষ চিনেছেন। তিনি বলেন, কোথাও গিয়ে কিছু খেলে ব্যাচেলর পয়েন্টের শিমুল ভাই বলে জড়িয়ে ধরেন। অনেক সময় খাবারের পর বিল নেয় না। এগুলো আমাকে খুব স্পর্শ করে। তবে আমার নিয়মিত অভিনয়ের ফিল আসে না। কারণ, অভিনয় করা খুব কঠিন কাজ। মন থেকে চাই, যারা আমাকে পছন্দ করেন তারা যখন পরিচালক হবো তখন আমাকে বেশি সাপোর্ট করুক। সেটাই হবে আমার জন্য আশীর্বাদ।

Reneta

তিনি বলেন, কিছু মানুষ আমাকে ভালোবাসে তবে আমি আগের শিমুলই আছি। খুব সাধারণ মানুষ হয়েই থাকতে চাই। জনপ্রিয়তা বা আলোচিত অভিনেতা হওয়া নিয়ে মোটেও ভাবিনা। তবে হ্যাঁ, পরিচালক হিসেবে মানুষের পছন্দের পাত্র হতে চাই। এই কাজের জন্য আমি মেন্টালি প্রস্তুতি নিচ্ছি। আমার গুরু অমি ভাই যেদিন মনে করবেন শিমুল মুভ করার জন্য প্রস্তুত সেদিন কাজ শুরু করবো। এখনও তার স্কুলিংয়ে আছি।

মোশন রকের ব্যানারে মাসুদুল হাসানের প্রযোজনায় সিজন ১ ও ২ এর মতো সিজন ৩ আলোচনার শীর্ষে ছিল কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি সপ্তাহে তিনদিন ধ্রুব টিভির ইউটিউবে প্রচারের পাশাপাশি একটি বেসরকারি টিভিতেও প্রচার হতো। নিয়মিত দর্শকদের আবেগে ভাসিয়ে নাটকটি ১৩ এপ্রিল ৭৯ পর্বে গিয়ে শেষ হয়েছে।

যেখানে অভিনয় করেন মারজুক রাসেল, চাষি আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, সানজানা রিয়া, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু, শিমুল শর্মা, তুর্যসহ অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাআবদুল্লাহ রানাচাষি আলমজিয়াউল হক পলাশতুর্যতৌসিফ মাহবুবনাটকপরিচালকপাভেলফারিয়া শাহরিনব্যাচেলরমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরমুসাফির বাচ্চুলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশামীম হাসানশিমুল শর্মাসানজানা রিয়াসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শানাকার রেকর্ডের দিনে ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তাহেরীর এজেন্টকে ভোট কেন্দ্রে অনুমতি না দেওয়া অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া যৌথ বাহিনীর অ্যাকশন!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরাজয়ের আশঙ্কায় বিরোধীপক্ষের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT