চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানিকগঞ্জে ভোটকেন্দ্রে নারী ভোটারের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

গোলাম সরওয়ার ছানুগোলাম সরওয়ার ছানু
১১:১৬ পূর্বাহ্ন ০৭, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, মানিকগঞ্জ
A A

মানিকগঞ্জে গত বুধবারের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে নারী ভোটার সুমেলা খাতুনের (৫০) মৃত্যুর ঘটনায় দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সর্মথকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় এই নারী ভোটারের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছেলে ইলিয়াস আলী বাদী হয়ে ৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

গত বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

বুধবার জেলার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় স্থানীয় চরডালুটিয়া গ্রামের মোঃ মাহাতাব আলীর স্ত্রী সুমেলা খাতুন (৫০) এর মৃত্যু হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT