তথ্যপ্রযুক্তি

মানসিক স্বাস্থ্যের ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল

অ্যাপলের বড় সাদা লোগো আলোয় ঝলমল করে দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাপলের বড় সাদা লোগো আলোয় ঝলমল করে দেখাচ্ছে, প্রযুক্তি ও ডিজাইনের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইফোনের মাধ্যমে মানুষের চলাচল, ঘুমের গতিপ্রকৃতি ও হৃদস্পন্দন বিশ্লেষণ করে মানসিক স্বাস্থ্য নজরে রাখার ফিচার তৈরিতে কাজ করছে অ্যাপল।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ধরনের ডেটা বিশ্লেষণ করে মানসিক অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট আচরণ শনাক্ত করা যাবে। তিন হাজার স্বেচ্ছাসেবকের অ্যাপল ওয়াচ ও আইফোনের ডেটা বিশ্লেষণের মাধ্যমে এ কাজ করবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া।

গবেষকরা আইফোন ও অ্যাপল ওয়াচের ডেটা মিলিয়ে স্বেচ্ছাসেবকদের পূরণ করা প্রশ্নোত্তর বিশ্লেষণ করবেন। পরে এ থেকেই তৈরি করা হতে পারে ফিচার।

প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়গুলোর গবেষণায় একটি প্রকল্প নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপল ও তার অংশীদাররা এ কাজের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই ফিচারটি তৈরিতে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

বিষয়:অ্যাপল আইফোন মানসিক স্বাস্থ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…