চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন রাব্বী

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:২১ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ও একটি বেসরকারি টেলিভিশনের সাবেক সংবাদ উপস্থাপক গোলাম রাব্বী পুলিশি নির্যাতন ও হয়রানির পর মানসিক চাপজনিত ভারসাম্যহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশিক্ষণার্থী মনোচিকিৎসক বিধান সরকার।

গোলাম রাব্বী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার চার নাম্বার কেবিনে ভর্তি রয়েছেন। চিকিৎসক বিধান সরকার বিকেলে চ্যানেল আই অনলাইনকে জানান, হঠাৎ করে আকস্মিক ঘটনায় তার স্বাভাবিক ছন্দ নষ্ট হয়েছে, প্রচণ্ড ভয় পেয়েছে।।এমন অকল্পনীয় ঘটনায় রাব্বীর মানসিক বিপর্যয় ঘটেছে। আর এ মানসিক বিপর্যয়টাই হলো স্ট্রেস ডিসঅর্ডার বা মানসিক চাপজনিত ভারসাম্যহীনতা।

বর্তমানে রাব্বীর মানসিক অবস্থা কি জানতে চাইলে চিকিৎসক জানান, রাব্বী এখনো পুরোপুরি সুস্থ্ না। ওষুধ ও সেবা শুশ্রুষার মধ্যে তাকে রাখা হয়েছে। কথা বলার মতো অবস্থা তার এখনো হয়নি। তার মানসিক অবস্থা বিপর্যস্ত থাকার কারণে সাইকোলজিক্যাল ডেভেল্পমেন্টে রাখা হয়েছে।

চিকিৎসক বিধান সরকার চ্যানেল আই অনলাইনকে আরো জানান, স্ট্রেস ডিসঅর্ডার পরের রোগটি হচ্ছে ভয়ানক। রোগটির নাম ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ (পিটিএসডি) । পরে তিনি যেনো এ রোগে আক্রান্ত না হন তাই চিকিৎসকরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন।

বাসা ভাড়া দিতে গত ৯ জানুয়ারি দিবাগত রাত ১১টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক ছাত্র গোলাম রাব্বানী ওরফে রাব্বী। সে সময় মোহাম্মদপুরের তাজমহল রোডে তার গতিরোধ করে পুলিশ। তার কাছে মাদকদ্রব্য আছে দাবি করে তল্লাশির নামে গাড়িতে উঠায়। তারপরই শুরু করে নির্যাতন।

মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের নেতৃত্বে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা নির্যাতন করা হয় রাব্বীকে। নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১০ জানুয়ারি নির্যাতনের বিচার চেয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন রাব্বী। এরপরের দিন এসআই মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়।

ট্যাগ: পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশি নির্যাতনে মামলায় আগে তদন্ত রিপোর্ট চায় ডিএমপি

পরবর্তী

মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন রাব্বী

পরবর্তী

দাউদ মার্চেন্টকে হস্তান্তর বিষয়ে তথ্য নেই: ডিএমপি

দাউদ মার্চেন্টকে হস্তান্তর বিষয়ে তথ্য নেই: ডিএমপি

সর্বশেষ

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT