চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক চাপে হতে পারে হার্ট অ্যাটাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৭
স্বাস্থ্য
A A

মস্তিষ্কের একটি বিশেষ অংশে ক্রমাগত চাপের ফলে হার্টের সমস্যা আরো বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ববিখ্যাত চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য লানসেট।

৩০০ মানুষের উপর পরিচালিত একটি গবেষণা থেকে দেখা যায়, মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশটি যত বেশি কার্যকর হবে তত বেশি হার্টের সমস্যা বাড়বে। তাতে সেটা শিগগিরই হোক বা দেরিতে।

হার্ভার্ড মেডিকেল স্কুল পরিচালিত এই গবেষণা থেকে জানা যায়, অ্যামিগডালা মস্তিস্কের এমন একটি অংশ যেখানে নানান ধরনের আবেগ যেমন ভয় ও রাগের তৈরি হয়। আর সেটাই হার্ট অ্যাটাকের সঙ্গে সম্পর্কযুক্ত।

ধূমপান এবং উচ্চ রক্তচাপের মতোই মানসিক চাপও একটি রিস্ক ফ্যাক্টর বলেই জানান মার্কিন গবেষকরা।

হার্ট এক্সপার্টরা বলেন, হার্টের সমস্যার ঝুঁকি যাদের আছে তাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করার পদ্ধতি জানতে হবে।

আবেগের বশবর্তী হয়ে যেসব মানসিক চাপ তৈরি হয় সেগুলোর কারণেও হৃদপিণ্ডের উপর চাপ তৈরি হয়। আর সেটার কারণে হার্টের রক্তনালীতে সমস্যা তৈরি হয়। তবে ঠিক কি উপায়ে এটি সংঘটিত হয় সেটা এখনো জানা যায়নি।

Reneta

শরীরের অস্থিমজ্জায় অ্রামিগডালা থেকে সিগনাল গেলে বাড়তি শ্বেতরক্তকণিকা তৈরি হয়। যেটা ধমনীকে আক্রান্ত করে। ফলে রক্তচলাচল ব্যহত হয়। আর তার ফলেই সংঘটিত হয় হার্ট অ্যাটাক, কণ্ঠনালীপ্রদাহ ও স্ট্রোকের মতো ঘটনা।

আবার যারা মানসিক চাপে থাকে তাদের মস্তিষ্কের এই অংশটি অনেক আগে থেকেই হৃদরোগের সমস্যা টের পায়। যদিও এই চেইনটি এখনো ভালোভাবে বুঝতে পারেননি গবেষকরা।

এই গবেষণার প্রধান লেখক হার্ভার্ড মেডিকেল স্কুলের মেডিসিনের প্রফেসর ড. আহমেদ তাওয়াকল বলেন, মানসিক চাপ কিভাবে হৃদরোগ ঘটায় সেই বিষয়টার গভীরে দৃষ্টি দিতে সহায়তা করবে এই গবেষণা। পাশাপাশি মানসিক চাপ কমিয়ে দিলে মানুষ মানসিকভাবেও আরো সুন্দর জীবন যাপন করতে পারবে।

তাই হৃদপিন্ডকে সুস্থ রাখতে চাইলে নিজের মনের মধ্যে তৈরি হওয়া নানান চাপ নিয়ন্ত্রণের উপায় আপনাকেই বের করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হার্ট অ্যাটাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT