চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানব পাচার রোধে বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ পূর্বাহ্ণ ২৭, মে ২০১৫
বাংলাদেশ
A A

মানবপাচার রোধে দেশের সাত বিভাগে সাতটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে আইন মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানোর কথা জানান আইন মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দেশের প্রচলিত আইনেই এ ট্রাইব্যুনাল পরিচালিত হবে।

এ প্রস্তাবের কারণ হিসেবে আইন মন্ত্রী জানান, বিভাগে বিচার হলে ভিকটিমদের বিচার পাওয়া সহজ হবে। সিন্ডিকেটের কারণে যেসব জায়গায় অপরাধ হয় সে সব জায়গায় অর্থাৎ জেলায় বিচার হলে ভিকটিমদের অভিযোগ প্রমাণ নাও হতে পারে।আইন মন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনাল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নারী ও শিশু ট্রাইব্যুনালে মানব পাচারের মামলার বিচার হবে।

মন্ত্রী জানান, মানবপাচারের ঘটনায় এ পর্যন্ত ৭শ ৫৭টি মামলা হয়েছে, অভিযোগপত্র দেওয়া হয়েছে ২শ’টির এবং ১২টি মামলা নিষ্পত্তি হয়েছে।

অবৈধভাবে যারা বিদেশে পাড়ি জমিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, কেউ যদি অপরাধ না করে তাহলে অবশ্যই তার শাস্তি হবে না। আর যারা পরিস্থিতির শিকার হয়েছেন তাদের বিরুদ্ধেও কখনো ব্যবস্থা নেবে না সরকার। পাচারের শিকার হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।তবে পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।

গত কয়েক সপ্তাহে জীবিকার খোঁজে অবৈধভাবে বঙ্গেপাসাগর পাড়ি দেয়ার সময় কয়েক হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পাচারের সময় মিয়ানমারের রোহিঙ্গা ও বালাদেশী অভিবাসীদের মানবেতর জীবন বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

এমনকি পাচারকারীদের খপ্পরে পড়ে অভিবাসীদের জীবনও দিতে হয়েছে। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এসব অভিবাসীদের কবরও উদ্ধার হয়েছে। গণকবরগুলোর আশেপাশে পাচারকারীদের আস্তানারও খোঁজ পাওয়া গেছে। যেখানে অভিবাসীদের বন্যপ্রাণীর মতো খাঁচায় আটকে রাখা হতো।

Reneta

এর আগে আইন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল। বৈঠকে আইন মন্ত্রী সুইডেনের রাষ্ট্রদূতকে জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইনমন্ত্রীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT