চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবিক মানুষরাই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৮
স্বাস্থ্য
A A

সবার জন্য বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ, সমঅংশগ্রহণ, সমঅধিকার এবং মর্যাদাপূর্ন জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ৯ ই মার্চ, শুক্রবার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) সাভার-এ পালিত হচ্ছে বার্ষিক উন্মুক্ত দিবস।

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কাজ করে আসছে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূলস্রোতধারায় একীভূত করার জন্য। বছরের একটি নির্দিষ্ট দিন সিআরপি তার সেবাগ্রহীতা, দাতা, বন্ধু, স্বেচ্ছাসেবক, কর্মী ও শুভানুধ্যায়ী সহ সাধারন মানুষের মাঝে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে জনসচেতনতা ও সমাজের সম্মানিত ব্যক্তিবর্গের অংশগ্রহণ বৃদ্ধি এবং নতুনদের তার সেবা ও কার্যক্রম আরও বেশি অবহিত করার জন্য আয়োজন করে থাকে বার্ষিক উন্মুক্ত দিবস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

সকাল ১০টায় সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভ্যালেরি টেইলর প্রধান অতিথিকে বরণ করে নেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে সিআরপির রেডওয়ে হলে অতিথিদের সম্মানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিআরপির উইলিয়াম ও মেরী টেইলর একীভূত স্কুলের বিশেষ শিশুদের নৃত্য এবং প্রতিবন্ধী কর্মকর্তাদের হুইলচেয়ার নাচ পরিবেশিত হয়। এরপর সিআরপির নিজস্ব প্রকাশনা “সিআরপির ইতিহাস” নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বেলা ১১টায় সিআরপি আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শাইখ সিরাজ উন্মুক্ত দিবস ২০১৮-এর শুভ সূচনা করেন। এরপর তিনি সিআরপির কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এলাকা পরিদর্শন করেন। সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভ্যালেরি টেইলর বলেন, ‘আমার বন্ধু শাইখ সিরাজকে প্রধান অতিথি হিসেবে পেয়ে আমরা আনন্দিত।’

উন্মুক্ত দিবস উপলক্ষে তিনি বলেন, ‘সিআরপির সেবাসমূহ সম্পর্কে জানতে আগ্রহী সমাজের সর্বস্তরের মানুষের জন্য এই বিশেষ দিনে সিআরপি সারা দিনব্যাপী সবার জন্য উন্মুক্ত থাকে। সমাজের সংশ্লিষ্টতা ছাড়া কোন প্রতিষ্ঠান কাজ করতে পারে না। তাই যেকোনো অসুস্থ ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী সিআরপি থেকে যথাযথ সেবা গ্রহণ করতে পারবেন কিনা সে সম্পর্কে পরিপূর্ণ ধারনা পান।”

Reneta

শাইখ সিরাজ চ্যানেল আই অনলাইনকে বলেন, মানবিক মানুষরাই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভ্যালেরি টেইলরের মানবিক এ কার্যক্রম সমাজের সর্বস্তরের মানুষের জন্য অনুসরণীয়। মানুষ মানুষের পাশে দাঁড়ালেই পৃথিবী সুন্দর হয়ে ওঠে।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন সিআরপির নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলাম সহ সিআরপি’র রোগী, ছাত্র-শিক্ষক, ভলান্টিয়ার, কর্মকর্তা-কর্মচারী, সরকারী-বেসরকারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা-কর্মচারী সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিআরপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT