চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের জন্য বড় ধরনের বোঝা হয়ে দেখা দিলেও সম্পূর্ণ মানবিক কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ আশ্রয় দিচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ সফররত তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলুর সাক্ষাৎকালে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এ দায়িত্ব গ্রহণ করতে হবে।

এছাড়া শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকারের মানবিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

শেখ হাসিনা বলেন, তার সরকার শরণার্থীদের সনাক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে, যাতে শরণার্থীদের ছদ্মাবরণে কোন সন্ত্রাসী বাংলাদেশে প্রবেশ করতে না পারে।

শেখ হাসিনা সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, আমরা কোন দেশের বিরুদ্ধে কোন বিদ্রোহী অথবা সন্ত্রাসী কার্যক্রমে আমাদের ভূমি ব্যবহার করতে দেবো না। সন্ত্রাসীদের কোন ধর্মীয় এবং আঞ্চলিক পরিচয় নেই।

এমিনে এরদোগান মিয়ানমারের শরণার্থীদের প্রতি বাংলাদেশের মানবিক সাড়া দানের প্রশংসা করেন এবং এই ইস্যুতে বিশ্ব জনমত সৃষ্টির জন্য ইস্তাম্বুলের উদ্যোগের কথা প্রধানমন্ত্রীকে জানান।

Reneta

তিনি বলেন, তুরস্ক এই নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব জনমত তৈরির চেষ্টা করছে। কারণ এই সংকট নিরসনে সারা বিশ্বের দায়িত্ব রয়েছে। তুরস্ক এই ইস্যুটি কাজাখস্তানে অনুষ্ঠেয় ১৩তম ওআইসি শীর্ষ সম্মেলনেও উপস্থাপন করবে।

তুরস্কের ফার্স্ট লেডি বলেন, তার দেশ বিপুলসংখ্যক শরণার্থীর আশ্রয় দেয়ার সমস্যা অনুধাবন করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কের ফার্স্ট লেডিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ-মিয়ানমাররোহিঙ্গা সমস্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT