চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনায় প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
২:০৩ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ‘দ্বৈতনীতি’র কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ঈদের দিনে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেয়, তারাই মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরনা করতে বলে। গণভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একে মানবাধিকার লংঘনকারীদের মানবাধিকার রক্ষার ‘জটিল ফিলোসফি’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, সাদ্দাম হোসেনসহ আন্তর্জাতিক নেতাদের যখন বিচার ও সাজা হয়েছে, তখন আন্তর্জাতিক মানবাধিবার সংগঠনগুলো চুপ থাকলেও বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বক্তৃতা-বিবৃতি দিচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘মানবাধিবার সংগঠন ধোঁকাবাজি করা সংগঠন। যখন দেশের মানুষদের পুড়িয়ে মারা হয়, তখন তাদের মানবাধিকার লঙ্ঘন হয় না, কিন্তু যখন ওই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তখন নাকি মানবাধিকার লঙ্ঘন হয়। আসলে এসব সংগঠনগুলোর অভ্যাস হল বাংলাদেশে কোন ঘটনা ঘটলে লাফ দিয়ে পড়া।’

বিএনপি ও জামায়াতের তিন মাস ধরে চলা হরতাল ও অবরোধ সর্ম্পকে শেখ হাসিনা বলেন, আন্দোলন দেশের মানুষের জন্য, মানুষকে পুড়িয়ে হত্যা করা কোনো আন্দোলন হতে পারে না। তাই মানুষ আন্দোলন বর্জন করেছে। আমরা ধ্বংসাত্মক আন্দোলনের পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি।

শেখ হাসিনা বলেন, দেশ আজ খাদ্যে স্বংয়সর্ম্পূণ। বর্তমান সরকার কৃষির উপর জোর দিয়েছে। ‘ঋণের ব্যবস্থা করেছি কৃষকদের জন্য। আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষিতে বিপ্লব ঘটছে। কিন্তু বিএনপির আমলে কৃষকরা খুব দরিদ্র অবস্থায় থাকত। কারণ তখন ভিক্ষুকের সর্দার ক্ষমতায় ছিল। বিদেশ থেকে সাহায্য আনার জন্য কৃষিকে অন্ধকারে রেখেছিল। আমরা এখন মাথা উচু করে গর্বের সঙ্গে বলতে পারি, আমরা বিদেশ থেকে সাহায্য নেই না; বরং আমরা এখন চাল রপ্তানি করছি।

প্রধানমন্ত্রী আবারো দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, বর্ষবরণ উৎসবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, প্রত্যেক নাগরিকের নিরাপত্তার  সেই  বিষয়টি তিনি নিজে তদারকি করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT