চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবাধিকার রক্ষার দায়বদ্ধতায় ‘নিখোঁজ’ মানুষেরা ফিরুক ঘরে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৫:৪১ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

‘কোনো একজনের মানবাধিকারের জন্য পাশে দাঁড়ান’ এই প্রতিপাদ্যকে ধারণ করেই ২০১৬ সালের ১০ ডিসেম্বর পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস।

বছর ঘুরে আবারো এসেছে মানবাধিকার দিবস পালনের দিনটি। বিশেষ এ দিনে মানবাধিকার নিয়ে সরাসরা কাজ করা দুইজন বিশিষ্ট ব্যক্তি বলছেন, মানবাধিকার রক্ষারর জন্যই  ‘নিখোঁজ’ মানুষদের ফিরে আসাটা এখন আগামীর দায়বদ্ধতা।

গত এক বছরে দেশে মানবাধিকার রক্ষায় বহুমাত্রিক ‘জয়গান’ আমরা বিভিন্ন সভা সেমিনার ও কর্মসূচিতে লক্ষ্য করেছি। তারপরেও  দৈনন্দিন খবরের ভিড়ে বারবারই খবরের শিরোনাম হয়েছে ‘নিখোঁজ’ মানুষেরা।

বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা রিয়াসাত এলাহী আতিফ, রাজনীতিক সৈয়দ আনোয়ার সাদাত ও আমিনুর রহমান, প্রবাসী বিশ্ববিদ্যালয় ছাত্র ইশরাক, সাংবাদিক উৎপল দাস,  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এর শিক্ষক ড. মুবাশ্বের হাসানের পর সর্বশেষ নিখোঁজের তালিকায় যুক্ত হন ভিয়েতনামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান।

মানবাধিকার রক্ষার জন্য আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ নিখোঁজের এইসব খবর সার্বিক মানবাধিকার রক্ষার প্রশ্নে যেন প্রশ্নবিদ্ধ এক বাস্তবতা।

এমন বাস্তবতায় গত ২৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন।

সেখানে কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘অপহরণ বা গুমের শিকার হওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। যেহেতু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব তাই, নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া ও ঘটনার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানাচ্ছি।’

কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের এই আহ্বানের পরেও ঘটেছে নিখোঁজের ঘটনা!

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নিখোঁজের খবরগুলো উদ্বেগের। তবে এইসব নিখোঁজের মধ্যে  কেউ জঙ্গিবাদে সাথে জড়িয়ে নিখোঁজ হচ্ছে কিনা ? কিংবা কেউ অন্য কোনো কারণে ‘নিখোঁজ’ হচ্ছে কিনা তা সঠিক তথ্য দিয়ে সরকারকে তুলে ধরতে হবে।’

“তা না হলে এইসব নিখোঁজের ঘটানায় মানুষ বিভ্রান্ত ও ভীতিকর অবস্থার মধ্যে পড়বে। আর মানবাধিকার রক্ষার দায়বদ্ধতা থেকে আমাদের বলতেই হবে, নিখোঁজ মানুষদের খুঁজে বের করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়াই রাষ্ট্র ও সরকারের দায়িত্ব।”

ট্যাগ: অপহরণনিখোঁজবিশ্ব মানবাধিকার দিবসমানবাধিকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবাধিকারের সমর্থনে নীল হবে মানবাধিকার দিবস

পরবর্তী

রোহিঙ্গা সংকট: ‘গণহত্যার’ কথা বললেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

পরবর্তী
বাংলাদেশের প্রতিনিধি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট: ‘গণহত্যার’ কথা বললেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

বাংলাদেশের ডিজিটাল ওয়ার্ল্ডে গেমিং ক্যাম্পের দৃশ্য, মুকুট ক্যাম্পের ব্যানার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল ওয়ার্ল্ডে দেশি গেমসে সাড়া, অলিম্পিক প্রস্তুতিতে গেমিং দল

সর্বশেষ

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT