চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবপাচার প্রতিরোধ আইনে মৃত্যুদণ্ডের বিধান চেয়ে রিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
- সেমি লিড, আদালত
A A
সাংবাদিককে

‘মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২’ তে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ এমদাদুল হক সুমন হাইকোর্টে রিটটি করেন। রিটে মানবপাচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে এবং প্রতারক ট্রাভেল এজেন্সি ও মানব পাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

সেই সঙ্গে সম্প্রতি ভূমধ্যসাগরে নিহত ৩৭ জনের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে এ রিট আবেদনে।

এছাড়াও মানবপাচারে জড়িত প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে সিলেট ও নোয়াখালীর পুলিশ সুপারকে হাইকোর্টে হাজিরের নির্দেশনা চাওয়া হয়েছে এবং ৭ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে মানবপাচারের ঘটনার তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

এদিকে এ রিটে আবেদনে মানবপাচারে জড়িতের অভিযোগ আসা ১৭টি ট্রাভেল এজেন্সি, ১৫টি পাচার চক্র এবং নোয়াখালীর তিন ভাই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষনা করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবেনা সে মর্মে রুল চাওয়া হয়েছে।

এ রিটের বিষয়ে আইনজীবী মোহাম্মদ এমদাদুল হক সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন: গত ৯ মে ভূমধ্য সাগরে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৩৭ বাংলাদেশীর মৃত্যু হয়।  এ ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। বাংলাদেশের নাগরিকদের নিহতের ঘটনার পর সিলেটের দুইজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলাবাহিনী।

Reneta

গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি থেকে মানবপাচারে ১৭টি ট্রাভেল এজেন্সি, ১৫টি পাচার চক্র এবং নোয়াখালীর তিন ভাই চক্রকে চিহ্নিত করা হয়। কিন্তু এদের চিহ্নিত করা হলেও স্বরাষ্ট্র মন্ত্রনালয় কোনো ব্যবস্থা নেয়নি এবং আইন শৃঙ্খলাবাহিনী এ বিষয়টিতে গুরুত্ব দেয়নি।

এই পরিপ্রেক্ষিতে গত ১৮ মে স্বরাষ্ট্র সচিব ও প্রবাসী বৈদাশিক কল্যাণ সচিব বিরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠান হয়। ওই নোটিশের জবাব না পেয়ে মানবপাচার বিষয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিটটি করা হয়।

রিটকারি আইনজীবী মোহাম্মদ এমদাদুল হক সুমন আরো বলেন: বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে রিটটি সোমবারের কার্যতালিকায় ছিল।  তবে মামলার নথি না আসায় আজ শুনানি হয়নি।  আগামীকাল এ রিটের শুনানি হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মামলার নথি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT