চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবপাচার নির্মূলে ন্যূনতম মান অর্জন হয়নি: মার্কিন দূতাবাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ০১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

“জোরপূর্বক কাজে বাধ্য করতে এবং যৌনকাজে ব্যবহারের উদ্দেশ্যে পুরুষ, নারী ও শিশু পাচারের ক্ষেত্রে বাংলাদেশ মূলত একটি উৎস দেশ, এবং কখনো কখনো ট্রানজিট এবং গন্তব্য দেশ।” মানবপাচার প্রতিবেদন ২০১৬-এ (টিআইপি প্রতিবেদন) এমনটি উল্লেখ করা হয়।

মানবপাচারের শিকারদের নিরাপত্তা আইন (ট্রাফিকিং ভিক্টিমস প্রটেকশন অ্যাক্ট – টিভিপিএ)-এর আওতায় প্রতিবেদনটি আধুনিক দাসপ্রথার বিরুদ্ধে বিশ্বব্যাপী সরকারসমূহের লড়াই প্রচেষ্টার মূল্যায়ন করে।

শুক্রবার মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবপাচার নির্মূলে নূন্যতম মান পুরোপুরি অর্জন করতে পারেনি বিধায় প্রতিবেদনে বাংলাদেশ দ্বিতীয় স্তরে মূল্যায়িত হয়েছে।

মানবপাচার মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন ব্যক্ত করা হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) “বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং ইন পার্সন” কর্মসূচির মাধ্যমে এই সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলা হয়।

২০১২ সালের “মানবপাচার রোধ ও দমন আইন” বাস্তবায়নের জন্য নীতিমালা চূড়ান্তকরণ ও গ্রহণ এবং তা ব্যবহারে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের পরামর্শ দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ৩০শে জুন ওয়াশিংটন ডিসিতে টিআইপি প্রতিবেদন প্রকাশিত হওয়ার ঘোষণা দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: মানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT