শিক্ষা

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-বদলিতে ১৫ লাখ টাকা পর্যন্ত খরচ: টিআইবি

বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা ক্লাসে শিক্ষিকা দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষিকা ক্লাসে শিক্ষার্থীদের পাঠ দিচ্ছেন, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এমপিওভূক্ত অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ পেতে খরচ করতে হয় সর্বোচ্চ ১৫ লাখ টাকা। টিআইবি বলছে, ‘হাদিয়া এবং সম্মানীর মাধ্যমে সরকারি বিদ্যালয়গুলোতে একই শিক্ষক সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত থাকেন।

মাধ্যমিক শিক্ষা কার্যক্রম নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

টিআইবি বলছে, এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে স্থানীয় রাজনৈতিক নেতা, গভর্নিং বডি’কে প্রার্থীকে দিতে হয় কমপক্ষে সাড়ে তিন লাখ থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা।

এনটিআরসিএ থেকে সুপারিশ করা সহকারি শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতেও দিতে হয় ৫০ হাজার টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর পরিদর্শন করতে গেলে অধিদপ্তরকে দিতে হয় ওই প্রতিষ্ঠানের সব শিক্ষকের এক মাসের বেতন।

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-বদলিতে খরচের তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ
টিআইবি গবেষণার সারসংক্ষেপ থেকে একটি স্লাইড

টিআইবি বলছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং আঞ্চলিক অফিসের কর্মকর্তারা নানা অনিয়মে জড়িত। সরকারি হাইস্কুল এবং কলেজে একজন শিক্ষক দীর্ঘ ১০ বছর বা এর অধিক একই প্রতিষ্ঠানে কর্মরত থাকেন। তদবির ও নিয়ম-বহির্ভূত অর্থের মাধ্যমে বদলি বা পছন্দের প্রতিষ্ঠানে দীর্ঘদিন অবস্থান করে।

টিআইবি’র গবেষণা বলছে, কোভিডের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় বেশ ক্ষতি হলেও সংসদ টেলিভিশন শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারেনি।

বিষয়:টিআইবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…